২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ ও পুনর্বাসনে কাজ করছে নৌ বাহিনীর মনিটরিং সেল

বিভিন্ন জায়গা থেকে আসা ত্রাণ দুর্গত এলাকায় সঠিক ও সুষমভাবে বন্টন করার জন্য নৌ বাহিনীর মনিটরিং সেল কাজ করছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Dec 2007, 10:01 AM

Updated : 26 Aug 2022, 09:02 PM

ঢাকা, ডিসেম্বর ০৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) -- বিভিন্ন জায়গা থেকে আসা ত্রাণ দুর্গত এলাকায় সঠিক ও সুষমভাবে বন্টন করার জন্য নৌ বাহিনীর মনিটরিং সেল কাজ করছে। সোমবার আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে। এতে বলা হয়, ত্রাণ বিতরণ, পুনর্বাসন ও গৃহনির্মাণের কাজ আরো গতিশীল করতে চট্টগ্রাম অঞ্চলের নৌ কমান্ডার কমোডর এম নাসির, ঢাকা অঞ্চলের নৌ কমান্ডার কমোডর এস এম মনিরুজ্জামান এবং খুলনা অঞ্চলের নৌ কমান্ডার কমোডর ক্যাপ্টেন কে টি জামানের অধীনে মনিটরিং সেল সার্বক্ষণিক কাজ করে যাচ্ছে। বিভিন্ন অঞ্চলের কমান্ডারদের কাছে সংগঠন ও জনগণ যে ত্রাণ হস্তান্তর করেছে তা দুর্গত এলাকায় পৌঁছে দেয়া হচ্ছে। প্রতিদিনই সদর ঘাট লঞ্চ টার্মিনাল ও নারায়ণগঞ্জের পাগলার নৌ বাহিনী ঘাঁটি থেকে জাহাজে করে বরিশাল, বরগুনা, মনপুরা, বামনা, ভোলা ও পাথরঘাটাসহ ঘূর্ণিদুর্গত এলাকায় পৌঁছে দেয়া হচ্ছে। বডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসইউএম/আরএ/এমএ/১৫৫৫ ঘ.