দুর্গতদের ছয় মাস খাওয়াবে ডব্লিউএফপি
ঘূর্ণিঝড়ে আক্রান্ত ২২ লাখ মানুষকে অপুষ্টির হাত থেকে বাঁচাতে ছয় মাসের জন্য খাদ্য সরবরাহের পরিকল্পনা নিয়েছে বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। বৃহস্পতিবার ডব্লিউএফপি'র এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এই পরিকল্পনা বাস্তবায়নে ৫ কোটি ২০ লাখ ডলার ব্যয় হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
