২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় ত্রাণের পিকআপ উল্টে এক সেনা সদস্য নিহত

খুলনা বাইপাস সড়কের তেলিগাতি এলাকায় বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর একটি পিকআপ উল্টে গিয়ে এক সেনা সদস্য নিহত ও ছয়জন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Nov 2007, 11:58 AM

Updated : 26 Aug 2022, 09:01 PM

খুলনা, নভেম্বর ২৯ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা বাইপাস সড়কের তেলিগাতি এলাকায় বৃহস্পতিবার দুপুরে সেনাবাহিনীর একটি পিকআপ উল্টে গিয়ে এক সেনা সদস্য নিহত ও ছয়জন আহত হয়েছেন। নিহত সেনা সদস্যের নাম মো. হাবিব। তিনি সেনাবাহিনীর একজন কর্পোরাল। খুলনা যৌথবাহিনী ক্যাম্পের সেকেন্ড ইন কমান্ড মেজর খুরশিদ জানান, মহাসড়কে আসা কয়েকটি গরু বাঁচাতে গিয়ে পিকআপটি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ত্রাণের কাজে পিকআপটি বরিশাল যাচ্ছিল। দুর্ঘটনায় আহতদের প্রথমে খুলনা জাহানাবাদ ক্যান্টনমেন্ট ও পরে যশোর সিএমএইচএ ভর্তি করা হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/১৭৫২ ঘ.