ঢাকা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - ঘূর্ণিদুর্গতদের সাহায্যে খাদ্য, পানি ও ওষুধ সরবরাহ অব্যাহত রাখার কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র। এদিকে সৌদি আরব ১০ কোটি ডলার সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছে।
সম্ভাব্য খাদ্য সঙ্কট মোকাবেলায় সরকার অন্যান্য সহায়তার চেয়ে পাঁচ লাখ টন খাদ্য সাহায্যের ব্যাপারটিকে যে অগ্রাধিকার দিচ্ছে তা বিবেচনার কথা জানিয়েছে দাতারা।
সৌদি যুবরাজ আব্দুল্লাহ বিন আব্দুল আজিজ ঘূর্নিদুর্গতদের জন্য ১০ কোটি ডলারের ত্রাণ সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দেন। বুধবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
এর আগে আগস্টে বন্যার্তদের পুনর্বাসনে সৌদি সরকার ৫০ হাজার ডলার দেয়।
এদিকে বুধবার যুক্তরাষ্ট্র থেকে চারটি পানি বিশুদ্ধকরণ ব্যবস্থার সরঞ্জাম, বিশুদ্ধ পানি রাখার পাত্র ও ১০ হাজার কম্বল এসেছে। একটি সি-১৩০ পরিবহন বিমানে এসব সরঞ্জাম বরিশাল পাঠানো হবে।
ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক উপদেষ্টা মোহাম্মদ আইয়ুব মিয়া, যুক্তরাষ্ট্রের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি ও ইউএসএইড মিশন পরিচালক ডেনিস রোলিংস জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে ত্রাণ সামগ্রী পরিদর্শন করেন।
গীতা পাসি বলেন, "আমরা ত্রাণ সহায়তা অব্যাহত রাখবো।"
ডেনিস রোলিংস জানান, ঘূর্ণিদুর্গতদের সাহায্যে তারা বাংলাদেশ সরকারের সঙ্গে কাজ করছেন। তিনি বলেন, "খাদ্যই প্রধান সমস্যা।"
মার্কিন সরকার এর মধ্যেই এক কোটি ৪৪ লাখ ডলারের জরুরি ত্রাণ সাহায্য পাঠিয়েছে।
এদিকে ঢাকা সেনানিবাসে সশস্ত্র বাহিনী বিভাগের নিয়মিত সংবাদ ব্রিফিং এ লেফটেন্যান্ট কর্নেল ফারুক হাসান জানান, দুর্গতদের সাহায্যে চীন এক হাজার টন চাল দেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।
এছাড়া যুক্তরাজ্যভিত্তিক সাহায্য সংস্থা মুসলিম এইড সিডর দুর্গতদের জন্য দুই লাখ পাউন্ড সংগ্রহ করেছে। তারা আরও তিন লাখ ডলার সাহায্য পাওয়ার জন্য কানাডা সরকারের সঙ্গে আলোচনা করছে বলে মুসলিম এইড এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
কানাডার পার্লামেন্ট সদস্য জিম কারিঙ্গিয়ানিস এর উদ্ধৃতি দিয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, কানাডা সরকার ও তাদের স্থানীয় সহযোগীরা দুর্গতদের সাহায্যে কাজ করছে। কানাডা তার সহায়তা কার্যক্রম অব্যাহত রাখবে।
ঘূর্ণিদুর্গতদের সাহায্যে আরো তিন লাখ ডলার দেওয়ার কথা জানিয়েছে সুইজারল্যান্ড। এর আগে জরুরি সাহায্য হিসেবে দেশটি এক লাখ ডলার দিয়েছিল। দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
যুক্তরাজ্য সরকার দুর্গতদের জন্য ৪৩ হাজার কম্বল ও ২৪ হাজার জেরি ক্যান পাঠিয়েছে। যুক্তরাজ্য সরকারের আন্তর্জাতিক উন্নয়ন বিভাগ এ কথা জানায়। আবু ধাবি থেকে বিমানযোগে এসব ত্রাণ সামগ্রী বাংলাদেশে আসবে।
এদিকে আশ্রয়হীন শিশুদের জন্য ৪০০ টি দিবা যত
bdnews24