২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলা ও মোড়েলগঞ্জে ত্রাণ দিলেন আইজিপি

বাগেরহাটের শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার ঘূর্ণিঝড় বিধ্বস্ত বিভিন্ন এলাকায় বুধবার দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) নূর মোহম্মদ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 03:08 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

বাগেরহাট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাগেরহাটের শরণখোলা ও মোড়েলগঞ্জ উপজেলার ঘূর্ণিঝড় বিধ্বস্ত বিভিন্ন এলাকায় বুধবার দুর্গতদের মাঝে ত্রাণ সামগ্রী দিয়েছেন পুলিশের মহা পরিদর্শক (আইজিপি) নূর মোহম্মদ। বাগেরহাটের পুলিশ সুপার এ কে এম শহীদুর রহমান জানান, আইজিপি নূর মোহম্মদ সকালে সড়কপথে শরণখোলা উপজেলার সাউথখালী ইউনিয়নের উত্তর সাউথখালী গ্রামে যান। সেখানে তিনি ক্ষতিগ্রস্তদের মধ্যে শাড়ি, লুঙ্গি, গামছা, কম্বল, গেঞ্জি ও খাদ্য সামগ্রী বিতরণ করেন। পরে আইজিপি মোরেলগঞ্জের খাউলিয়া, সন্নাসী ও বারুইখালী এলাকা পরিদর্শন করেন। তিনি মোরেলগঞ্জ থানা প্রাঙ্গণে দুর্গত মানুষদের মধ্যে বিভিন্ন ত্রাণ বিতরণ করেন। এ সময় খুলনা রেঞ্জের ডিআইজি আসাদুজ্জামান মিঞা, খুলনার পুলিশ সুপার বেলালুর রহমান, র‌্যাব কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল মিফতাহউল করিমসহ বাগেরহাটের সেনা ও পুলিশ কর্মকর্তারা আইজিপির সঙ্গে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসএনডি/২০৫৪ ঘ.