২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শরণখোলার জলাশয়গুলো এখন স্বাস্থ্যের জন্য হুমকি

ঘুর্ণিঝড় সিডরের সময় জলোচ্ছ্বাসে প্লাবিত বাগেরহাটের শরণখোলার ছয় শতাধিক জলাশয়ের পানি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পঁচা এ পানি এখন জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 02:14 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

বাগেরহাট, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘুর্ণিঝড় সিডরের সময় জলোচ্ছ্বাসে প্লাবিত বাগেরহাটের শরণখোলার ছয় শতাধিক জলাশয়ের পানি সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে। পঁচা এ পানি এখন জনস্বাস্থ্যের জন্য হুমকি হয়ে দেখা দিয়েছে। গত কয়েকদিনে শরণখোলার বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, উপজেলার সাউথখালী, রায়েন্দা, খোন্তাকাটা ও ধানসাগর ইউনিয়নের জলাশয়গুলোর পানি পুরোপুরি নষ্ট হয়ে গেছে। ঝড়ের সময় উপড়ে পড়া গাছ, গাছের পাতাসহ বিভিন্ন প্রাণীর মৃতদেহ পচে পানি নষ্ট হয়ে কালো রং ধারণ করেছে। শরণখোলা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগের উপ-সহকারী প্রকৌশলী মো. মিজানুর রহমান জানান, এ উপজেলায় তাদের তত্ত্বাবধানে থাকা ২১৫টি জলাশয়সহ সাউথখালী ও রায়েন্দা ইউনিয়নের আরও ১৫৮টি জলাশয়ের পানি ব্যবহার অনুপোযোগী হয়ে গেছে। তিনি জানান, জনস্বাস্থ্য প্রকৌশল বিভাগ এরই মধ্যে ৫৩টি জলাশয়ের পানি পানযোগ্য করেছে। এসব জলাশয় থেকে বুধবার দুপুর পর্যন্ত এক লাখ তিন হাজার লিটার সুপেয় পানি সংগ্রহ করে গাড়িতে করে রায়েন্দা ও ধানসাগর ইউনিয়নের বিভিণ