২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বরগুনার ৫ কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা

আসন্ন এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় বরগুনার পাঁচটি কেন্দ্র সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় এসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Nov 2007, 08:52 AM

Updated : 26 Aug 2022, 09:00 PM

বরগুনা, নভেম্বর ২৮ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আসন্ন এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষায় বরগুনার পাঁচটি কেন্দ্র সম্পূর্ণ বিধ্বস্ত হওয়ায় এসব কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠান নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। প্রতিষ্ঠানগুলো হচ্ছে, বামনা উপজেলার আসমাতুন নেছা বালিকা বিদ্যালয়, বেতাগী উপজেলার পাইলট মাধ্যমিক বিদ্যালয়, চান্দখালী ইসহাক মাধ্যমিক বিদ্যালয়, সালেহিয়া ফাজিল মাদ্রাসা এবং আমতলী উপজেলার তালতলী সিনিয়র মাদ্রাসা। এসব প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা জরুরি ভিত্তিতে প্রতিষ্ঠানগুলো মেরামতের দাবি জানিয়েছেন। বরগুনা জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. নুরুল ইসলাম জানান, পরীক্ষা শুরুর আগেই শিক্ষা প্রতিষ্ঠানগুলো মেরামত ও সংস্কারের জন্য লিখিতভাবে কর্তৃপক্ষের কাছে আবেদন জানানো হয়েছে। তিনি জানান, আগামী ২৮ ফেব্র"য়ারি এসএসসি, দাখিল ও কারিগরি পরীক্ষা শুরু হবে। এসব কেন্দ্রে এসএসসিতে ৫ হাজার, দাখিলে আড়াই হাজার ও কারিগরিতে ৫ শতাধিক পরীক্ষার্থী রয়েছে। প্রশাসনের হিসাবে ঝড়ে বরগুনা জেলার ৬০টি মাধ্যমিক বিদ্যালয় ও ৬০টি মাদ্রাসা সম্পূর্ণভাবে বিধ্বস্ত এবং ১১৬টি মাধ্যমিক বিদ্যালয় ও ৭৪ টি মাদ্রাসা আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়া প্রায় ৫০ হাজার ছাত্র-ছাত্রীর বই-খাতাসহ শিক্ষা উপকরণ ঝড়ে নষ্ট হয়েছে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/প্রতিনিধি/আরএ/এমআই/১৪৪৬ ঘ.