ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)-- যুক্তরাষ্ট্রের জনগণ মার্কিন আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএইড) মাধ্যমে ঘূর্ণিঝড় সিডরে আক্রান্ত বাংলাদেশীদেরকে জরুরি ত্রাণ ও পুনরুদ্ধার কার্যক্রমের জন্য এক কোটি ডলারের বেশি মূল্যের খাদ্য সহায়তা দেবে।
এই সহায়তার মধ্যে তিন হাজার টনের বেশি খাদ্য থাকবে। কেয়ার ও সেভ দ্য চিলড্রেন এর মাধ্যমে তা সরবরাহ করা হবে।
মঙ্গলবার মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইউএসএইড এর সহকারী প্রশাসক (গণতন্ত্র, সংঘাত ও মানবিক সহায়তা) মাইকেল হেস এর উদ্ধৃতি দিয়ে বলা হয়, "এই খাদ্য সহায়তা শুধু জীবন বাঁচানোর পদক্ষেপ নয়, একই সঙ্গে এটা বাংলাদেশের দুর্গত মানুষের পাশে দাঁড়ানোর ব্যাপারে আমেরিকার জনগণের সদিচ্ছার পরিচায়ক।"
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/এমএআর/এসকে/২২৩১ঘ.
bdnews24