২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ঘূর্ণিঝড়ে আশঙ্কার চেয়ে প্রাণহানি কম হয়েছে: স্বাস্থ্য উপদেষ্টা

স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান বলেছেন, যথাসময়ে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দান ও উপকূলের জনগণের অভূতপূর্ব সাড়ার ফলে এবার জীবনের ক্ষতি আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Nov 2007, 12:23 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৭ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম) - স্বাস্থ্য উপদেষ্টা এএসএম মতিউর রহমান বলেছেন, যথাসময়ে ঘূর্ণিঝড়ের পূর্বাভাস দান ও উপকূলের জনগণের অভূতপূর্ব সাড়ার ফলে এবার জীবনের ক্ষতি আশঙ্কার চেয়ে অনেক কম হয়েছে। তবে সম্পদ ও পরিবেশের যে ক্ষতি হয়েছে তা 'অকল্পনীয়' বলে মন্তব্য করেন উপদেষ্টা। মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ড.আলেসান্দ্রো লোরেটি তার সঙ্গে সাক্ষাৎ করলে স্বাস্থ্য উপদেষ্টা এ কথা বলেন। এএসএম মতিউর রহমান হু কর্মকর্তাকে বলেন, প্রতিটি দুর্গত মানুষের কাছে খাদ্য, ওষুধ এবং বাড়িঘর নির্মাণসহ ন্যূনতম উপকরণ পৌঁছে দেওয়ার জন্য সরকার অঙ্গীকারাবদ্ধ। এ জন্য সরকার সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছে। উপদেষ্টা বর্তমান দুর্যোগ পরিস্থিতি মোকাবিলায় সহযোগিতার জন্য বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে আন্তরিক ধন্যবাদ জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/বিআর/এসকে/১৮১৭ঘ.