২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ কার্যক্রম বাড়ানোর কথা জানিয়েছে যুক্তরাষ্ট্র

ত্রাণ কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি ও তৃতীয় মেরিন এক্সপেডিশনারি ব্রিগেড কমান্ডার জেনারেল রোনাল্ড এল বেলি সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে দেখা করেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 12:47 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

ঢাকা, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ত্রাণ কার্যক্রম জোরদার করার বিষয়ে আলোচনা করতে যুক্তরাষ্ট্র দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স গীতা পাসি ও তৃতীয় মেরিন এক্সপেডিশনারি ব্রিগেড কমান্ডার জেনারেল রোনাল্ড এল বেলি সোমবার সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদের সঙ্গে দেখা করেন। যুক্তরাষ্ট্র দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। ঢাকায় সশস্ত্র বাহিনী বিভাগের এক বৈঠকে দুর্গত এলাকাগুলোয় ত্রাণ কার্যক্রম জোরদার করতে যুক্তরাষ্ট্রের সাহায্য মিশন ও বাংলাদেশের কর্মকর্তারা নীতিগতভাবে সম্মত হয়েছে। দুর্গত এলাকার জন্য পানি বিশুদ্ধকরণ ব্যবস্থা নিয়ে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে সকালে যুক্তরাষ্ট্রের একটি বিমান অবতরণ করে। বাংলাদেশ সরকারের বিদ্যমান সরবরাহ থেকে ১৬০ টন পণ্য আকাশ পথে পাঠাতে সাহায্য করার বিষয়টিও যুক্তরাষ্ট্রের পরিকল্পনায় আছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়। সকালে যুক্তরাষ্ট্রের জাহাজ ইউএসএস কেয়ারসার্জ থেকে হেলিকপ্টারে দুর্গত এলাকায় বিশুদ্ধ পানি পাঠানো হয়েছে। এছাড়া নভেম্বর থেকে বাংলাদেশে অবস্থানরত যুক্তরাষ্ট্রের একটি চিকিৎসক দল বর্তমানে কেয়ারসার্জের চিকিৎসক দলের সঙ্গে মিলে পটুয়াখালীতে চিকিৎসা সেবা দিচ্ছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, বর্তমানে বাংলাদেশের উপকূলে অবস্থানরত ইউএসএস কেয়ারসার্জ যুক্তরাষ্ট্র সহায়তা মিশনকে সাহায্য দিতে প্রাথমিক ভূমিকা পালন করছে। ইউএসএস কনকর্ড কাছাকাছি অবস্থানে আছে এবং কেয়ারসার্জকে প্রয়োজনীয় সহায়তা দেওয়ার জন্য কাজ করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/টিএইচ/এমএ/১৮৪১ঘ.