২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালী ও পিরোজপুরে ত্রাণ দিলেন আওয়ামী লীগ নেতারা

আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সোমবার পটুয়াখালী ও পিরোজপুরের বিভিন্ন এলাকায় দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল ঘূর্ণিঝড় বিধ্বস্ত পটুয়াখালীর দুমকি, মির্জাগঞ্জ ও সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Nov 2007, 12:21 PM

Updated : 26 Aug 2022, 09:00 PM

পটুয়াখালী, নভেম্বর ২৬ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতারা সোমবার পটুয়াখালী ও পিরোজপুরের বিভিন্ন এলাকায় দুর্গতদের মধ্যে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সাংগঠনিক সম্পাদক মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বে আওয়ামী লীগের একটি দল ঘূর্ণিঝড় বিধ্বস্ত পটুয়াখালীর দুমকি, মির্জাগঞ্জ ও সদর উপজেলায় বিভিন্ন ইউনিয়নে ত্রাণ সামগ্রী বিতরণ করেন। সকালে দুমকির মুরাদীয়া গ্রামে ঘুর্ণিঝড়ে নিহতদের পরিবারকে নগদ অর্থ দেন আওয়ামী লীগ নেতারা। পরে পটুয়াখালী সদর উপজেলার ছোট বিঘাই, বড় বিঘাই ও মির্জাগঞ্জের চরখালী এলাকায় ত্রাণ বিতরণ করেন তারা। এ সময় মাহমুদুর রহমান মান্নার সঙ্গে ছিলেন কৃষক লীগ নেতা হারুন অর রশিদ হাওলাদার, সাবেক সাংসদ আখম জাহাঙ্গীর হোসাইন, আসম ফিরোজ প্রমুখ। অন্যদিকে পিরোজপুরের মঠবাড়িয়া উপজেলায় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সাবের হোসেন চৌধুরীর নেতৃত্বে ত্রাণ বিতরণ করা হয়। উপজেলার কচুবাড়িয়া, সাপলেজা, জঙ্গলকাঠি, আমড়াগাছি ইউনিয়নের প্রায় আড়াই হাজার দুর্গত মানুষকে রান্না করা খাবার সরবরাহ করেন আওয়ামী লীগ নেতারা। একইসঙ্গে দুর্গতদের মাঝে বিশুদ্ধ পানির বোতল, লুঙ্গি, শাড়ি ও নগদ টাকা বিতরণ করা হয়। আওয়ামী লীগের যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক দেওয়ান শফিউল আরেফীন টুটুলসহ স্থানীয় আওয়ামী লীগ নেতারা ওই সময় সাবের চৌধুরীর সঙ্গে ছিলেন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/এমআই/১৮৫৬ ঘ.