২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

১৫ কোটি টাকার সাহায্যের প্রতিশ্র"তি দিলেন ব্যবসায়ীরা

ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেশের ব্যবসায়ীরা নগদ অর্থসহ প্রায় ১৫ কোটি ৬০ লাখ টাকা সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছেন। রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে কয়েকজন ব্যবসায়ী নেতা সাংবাদিকদের জানান, এ সাহায্য ইতোমধ্যে দুর্গত এলাকায় পাঠানো শুরু করেছেন তারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 06:38 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্ত মানুষের জন্য দেশের ব্যবসায়ীরা নগদ অর্থসহ প্রায় ১৫ কোটি ৬০ লাখ টাকা সাহায্যের প্রতিশ্র"তি দিয়েছেন। রোববার অর্থ ও বাণিজ্য উপদেষ্টা ড. এবি মির্জ্জা আজিজুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে কয়েকজন ব্যবসায়ী নেতা সাংবাদিকদের জানান, এ সাহায্য ইতোমধ্যে দুর্গত এলাকায় পাঠানো শুরু করেছেন তারা। এফবিসিসিআই সভাপতি মীর নাসির হোসেন জানান, তার সংগঠনের ত্রাণ তৎপরতা চলছে। স্থানীয় প্রশাসন ও সশস্ত্র বাহিনীর সঙ্গে সমন্বয় করে ত্রাণসামগ্রী বিতরণ করা হচ্ছে। ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ড. সাইদুজ্জামান বলেন, গত বন্যায়ও ব্যাংকগুলো সাহায্য দিয়েছে। এবারও তারা ১০ কোটি টাকার মত অর্থ সাহায্য দেবেন। বিজিএমইএ নেতা আনোয়ারুল আলম চৌধুরী পারভেজ জানান, তারা এখন পর্যন্ত ৫০ টন খাবার, ৩৫ হাজার ৩২৩ পিস গেঞ্জি, ছয় হাজার লুঙ্গি বিতরণ করেছেন। দুর্গতদের জন্য তিনটি আশ্রয় কেন্দ্রও তৈরি করে দেবেন তারা। ব্যবসায়ী নেতারা জানান, বৈঠকে তারা যে সাহায্য দেওয়ার প্রতিশ্র"তি দিয়েছেন এর মধ্যে বিকেএমএ ৫০ লাখ টাকা, ওষুধ শিল্প সমিতি ৫০ লাখ, চট্টগ্রাম চেম্বার ১০ লাখ, প্রিমিয়ার সিমেন্ট ১০ লাখ, টিকে গ্র"প ১০ লাখ টাকা ও ৩০ মেট্রিক টন খাদ্য দেবে। আবদুল মতলুব আহমাদ ২৫ লাখ, আরকে চৌধুরী ১০ লাখ, হোসাফ গ্র"প ১০ লাখ টাকা ও ১০ টন চাল, আবু বক্কর সিদ্দিকী ৫০ লাখ, টিপু সুলতান পাঁচ লাখ, সি ফুড ম্যানুফ্যাকচারার্স অ্যাসোসিয়েশন ১০ লাখ, ঢাকা চেম্বার ২০ লাখ টাকা ও চার ট্রাক শাড়ি দেওয়ার কথা বলেছে। এছাড়া সিটি গ্র"পের ফজলুর রহমান ২৫০ টন খাবার ও ১০ হাজার পিস শাড়ি, মেঘনা গ্র"প ২৫ লাখ টাকা, আনিসুর রহমান সিনহা ১০ লাখ টাকা ও ১০ হাজার শাড়ি-লুঙ্গি, মেট্রো চেম্বার ২৫ লাখ টাকা, ট্রান্সকম ৩৫ লাখ টাকা, হোলসিম সিমেন্ট ৩০ লাখ টাকা, হকস বে' ২৫ লাখ টাকা দেবে। বৈঠকে আরও উপস্থিত ছিলেন সশস্ত্র বাহিনী বিভাগের প্রিন্সিপাল স্টাফ অফিসার লে. জেনারেল মাসুদ উদ্দিন চৌধুরী। ব্যবসায়ী নেতাদের মধ্যে ছিলেন বিকেএমইএ সভাপতি ফজলুল হক, বিকেএমএ সভাপতি আবদুল হাই সরকার, ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশনের সভাপতি এমএস ওয়ারেস প্রমুখ। এক দিনের বেতন দিচ্ছে ব্র্যাক বেসরকারি সংস্থা (এনজিও) ব্র্যাকের নিয়মিত কর্মকর্তা-কর্মচারীরা তাদের একদিনের বেতন সংস্থার ত্রাণ তহবিলে দেবে। সংস্থার এক সংবাদ বিজ্ঞপ্তি বলা হয়, সারাদেশের ৪৪ হাজারের বেশি কর্মচারী তাদের একদিনের বেতন দিচ্ছে। এর পরিমাণ ৭০ লাখ টাকা। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/এমএসবি/এমএইচবি/০০৩২ ঘ.