২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণের আশায় ছুটছেন আগাপদ্মার মানুষ

বরগুনা সদর থানার আগাপদ্মা গ্রামে দশদিন পরও পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। দুর্গম এলাকা বলে সরকারি বা বেসরকারি কোনো কর্মকর্তাও এ পর্যন্ত যাননি সেখানে। ত্রাণের আশায় তাই আশপাশের গ্রামে ছুটছেন আগাপদ্মার মানুষ। বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালকে সঙ্গে নিয়ে আগাপদ্মা গ্রাম ঘুরে জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আবু নোমান সজীব।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 02:03 PM

Updated : 26 Aug 2022, 08:59 PM

বরগুনা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বরগুনা সদর থানার আগাপদ্মা গ্রামে দশদিন পরও পর্যন্ত ত্রাণ পৌঁছায়নি। দুর্গম এলাকা বলে সরকারি বা বেসরকারি কোনো কর্মকর্তাও এ পর্যন্ত যাননি সেখানে। ত্রাণের আশায় তাই আশপাশের গ্রামে ছুটছেন আগাপদ্মার মানুষ। বরগুনা প্রতিনিধি মনির হোসেন কামালকে সঙ্গে নিয়ে আগাপদ্মা গ্রাম ঘুরে জানাচ্ছেন বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম প্রতিবেদক আবু নোমান সজীব। বরগুনা থেকে নিশানবাড়িয়ার পথে প্রায় ১২ কিলোমিটার গিয়ে হাওলাদার পাড়া মোড়ে পৌঁছে দেখা গেলো আশ্রয়হীন মানুষের দল সড়কের দু'পাশে খোলা আকাশের নিচে আশ্রয় নিয়েছে। তাদেরই একজন নবম শ্রেণীর ছাত্র সুজিত হাওলাদার। সুজিত জানায়, ঝড়ে তাদের গ্রাম আগাপদ্মা পুরোপুরি বিধ্বস্ত হয়েছে। হাত ধরে সে অনুরোধ করে গ্রামটি একবার ঘুরে আসতে। একই গ্রামের ফারুক খাঁ বলে, "রাস্তার অবস্থা খুব খারাপ বইল্যা কেউ আমাগো অবস্থা দ্যাখতে যায় না। বইন্যার পর হইতে কেউ সাহাইয্য করতেও যায় নাই। আইজ সহালে দুই বিদেশি সাম্বাদিক যাইতে রাজি হইছিল, পরে পথ খারাপ দেইখ্যা হ্যরাও ফির‌্যা গেছে।" মোটর সাইকেল ছেড়ে পায়ে হেঁটে নলটানা ইউনিয়নের এ গ্রামটি দেখতে গিয়েই বোঝা গেলো, সকালে কেন বিদেশিরা পর্যন্ত শেষ পর্যন্ত হাল ছেড়ে ফিরে গেছেন। জলোচ্ছ্বাসের কারণে ঝড়ের রাতেই ধ্বসে গেছে গ্রামে পৌঁছানোর একমাত্র কাঁচা সড়কটি। অনেক যায়গায় এখনো হাঁটু সমান পানি জমে আছে। জলাবদ্ধতা দূর করতে গ্রামবাসীরা বেশ কিছু যায়গায় কাঁচা সড়ক কেটে দিয়েছে। আগাপদ্মা গ্রামে ঢুকতেই চোখে পড়ে শিয়ালিয়া হাইস্কুলের ধ্বংস