ঢাকা, ২৫ নভেম্বর (বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম)--ঘূর্ণিদুর্গতদের সাহায্যার্থে সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ রোববার বিভিন্ন প্রতিষ্ঠানের কাছ থেকে ৬ কোটি ১০ লাখ ৫৫ হাজার টাকা এবং বিভিন্ন ত্রাণসামগ্রী গ্রহণ করেছেন।
সেনাসদর অফিসার্স মেসে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছ থেকে সেনাপ্রধান এই সহায়তা গ্রহণ করেন।
সেনাপ্রধানের কাছে ডাচ বাংলা ব্যাংক ৫০ লাখ টাকা এবং ৫০ লাখ টাকার কম্বল, প্রাইম ব্যাংক ১ কোটি টাকা, বসুন্ধরা গ্র"প ১ কোটি টাকা, এক্সিম ব্যাংক ১ কোটি টাকা, নাসা গ্র"প ২০ লাখ টাকা, ইসলামী ব্যাংক ৩০ লাখ টাকা, আল আরাফা ব্যাংক ২৫ লাখ টাকা, যমুনা ব্যাংক ২৫ লাখ টাকা, পেডরোলো পাম্প ২৫ লাখ টাকা, উত্তরা মোটরস ১০ লাখ টাকা, ইষ্টার্ন মোটরস ৫ লাখ টাকা, প্রাইম গ্র"প অফ ইন্ডাষ্ট্রিজ ১০ লাখ টাকা এবং ২৪ মেট্রিক টন চাল ও ডাল, চ্যানেল ওয়ান ১০ লাখ টাকা, উত্তরা ফিন্যান্স ১০ লাখ টাকা, মেঘনা লাইফ ইন্স্যুরেন্স ১০ লাখ টাকা, বাংলাদেশ ইন্স্যুরেন্স ১০ লাখ টাকা, জেমকন গ্র"প ১০ লাখ টাকা, এস আলম গ্র"প ১০ লাখ টাকা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংক ১০ লাখ টাকা, এমজিএইচ গ্র"প ২০ লাখ টাকা, বাংলাদেশ এম্ব্রয়ডারি ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্ট অ্যাসোসিয়েশন ৩ লাখ ৫৫ হাজার টাকা, বেঙ্গল গ্র"প অফ ইন্ডাষ্ট্রিজ ৩ লাখ টাকা, বাংলা ক্রাফট ১ লাখ ৫ হাজার টাকা এবং ২ লাখ টাকার কাপড় ও ১শ'টি টিউব ওয়েল, বিএনএস গ্র"প অফ কোম্পানিজ ২ লাখ টাকা , সিমবেগ বাংলাদেশ লি: ১ লাখ ৪০ হাজার টাকা, বিডি করুগেটেড কার্টন অ্যান্ড এক্সেসরি ম্যানুফ্যাকচারার অ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন ১ লাখ ৫০ হাজার টাকা এবং ব্যক্তিগত পর্যায়ে মো: সোলায়মান আলম ১ লাখ টাকার চেক সেনাপ্রধানের কাছে হস্তান্তর করেন।
এদিকে সেনাবাহিনীর ৫টি জাহাজ ত্রাণ সামগ্রী নিয়ে দুর্গত এলাকায় রওয়ানা হয়েছে। ঢাকা থেকে সেনাবাহিনীর নিজস্ব ৪টি জাহাজে ১৫শ মেট্রিক টন খাদ্য, বস্ত্র এবং অন্যান্য ত্রাণ সামগ্রী পাঠানো হয়েছে। একইভাবে চট্টগ্রাম থেকেও একটি জাহাজ ক্ষতিগ্রস্ত এলাকায় রওয়ানা দিয়েছে বলে আইএসপিআর জানিয়েছে।
বিডিনিউজ টয়েন্টিফোর ডটকম/ এএইচডি-ইএইচবি/এসকে/১৯০২ঘ.
bdnews24