২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ত্রাণ কার্যক্রমে সমন্বয় চাই: জেনারেল মইন

ঘূর্ণিঝড় আঘাত হানার পর নয়দিন কেটে গেলেও অনেকে ত্রাণ সহায়তা না পাওয়ায় সমন্বিতভাবে ত্রাণ কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। স্থানীয়ভাবে ত্রাণ কাজে অংশ নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে জেনারেল মইন উ আহমেদ রোববার ঢাকায় বলেছেন, "আপনারা আমাদের সঙ্গে সমন্বয় করুন; যাতে করে আপনাদের ত্রাণ আমরা দুর্গতদের হাতে পৌঁছে দিতে পারি।"

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Nov 2007, 11:47 AM

Updated : 26 Aug 2022, 08:59 PM

ঢাকা, নভেম্বর ২৫ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- ঘূর্ণিঝড় আঘাত হানার পর নয়দিন কেটে গেলেও অনেকে ত্রাণ সহায়তা না পাওয়ায় সমন্বিতভাবে ত্রাণ কার্যক্রম চালানোর আহ্বান জানিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল মইন উ আহমেদ। স্থানীয়ভাবে ত্রাণ কাজে অংশ নেওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের দৃষ্টি আকর্ষণ করে জেনারেল মইন উ আহমেদ রোববার ঢাকায় বলেছেন, "আপনারা আমাদের সঙ্গে সমন্বয় করুন; যাতে করে আপনাদের ত্রাণ আমরা দুর্গতদের হাতে পৌঁছে দিতে পারি।" ১৫ নভেম্বর সিডর এর আঘাতে তিন হাজারের বেশি মানুষ প্রাণ হারান। এখনো অসংখ্য মানুষ নিখোঁজ রয়েছেন । ঝড় ও জলোচ্ছাসে ঘরবাড়িসহ সর্বস্ব হারিয়েছেন ২০ লাখের মতো মানুষ। এদিকে ত্রাণ তৎপরতায় অংশ নিতে আসা মার্কিন জাহাজ ইউএসএস কিয়ারসার্জ এখন বাংলাদেশের নৌসীমায় অবস্থান করছে। আরেকটি জাহাজ ইউএসএস এসেক্সও শিগগিরই পৌঁছুবে। ত্রাণ কার্যক্রমে অংশ নিতে আসা এই দুটি মার্কিন জাহাজের প্রতিটি একসঙ্গে ২০টি হেলিকপ্টার বহনে সক্ষম। এগুলো উপকূলীয় অঞ্চলে দুর্গতদের মধ্যে বিশুদ্ধ পানি, খাদ্য ও ওষুধ বিতরণে সহায়তা করবে। শনিবার দুটি মেরিন হেলিকপ্টার ইউএসএস কিয়ারসার্জ থেকে ৭৫০ গ্যালন বিশুদ্ধ পানির বোতল বরিশাল পৌঁছে দিয়েছে। এটিই ছিল মার্কিন সেনাবাহিনীর প্রথম ত্রাণ তৎপরতা। ত্রাণ কর্মকর্তারা জানিয়েছেন, আগামী সোমবার থেকে জাহাজ দুটির মেরিন সদস্যরা পূর্ণ উদ্যমে ত্রাণ তৎপরতা শুরু করবে। জেনারেল মইন বলেন, "মার্কিন জাহাজ দুটির সম্পূর্ণ ব্যবহার নিশ্চিত করতে পারলে আমরা সফলতার সঙ্গে দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ কার্যক্রম চালিয়ে যেতে পারবো।" বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এডি/এএল/এসকে/১৭৩৯ঘ.