বাগেরহাট, নভেম্বর ২৪ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা শনিবার সকালে বাগেরহাটের রামপাল উপজেলার মল্লিকের বেড় ইউনিয়নে ঘূর্ণিঝড় দুর্গতদের মধ্যে ত্রাণ বিতরণ করেন।
স্থানীয় সন্ন্যাসী উচ্চ বিদ্যালয় চত্বরে ত্রাণ বিতরণ দলের নেতৃত্ব দেন বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক সাঈদুর রহমান এবং ব্যবসায় প্রশাসন বিভাগের প্রভাষক আতিকুর রহমান।
তারা জানান, দুর্গতদের সহায়তায় বিশ্ববিদ্যালয় পরিবার নিজ থেকে উদ্যোগ নিয়ে এ ত্রাণ সামগ্রী তুলে বিতরণের জন্য নিয়ে এসেছে।
তারা এক হাজার দুইশ পরিবারের মধ্যে খাদ্য সামগ্রী ও জামা কাপড় বিতরণ করেন।
গত ১৫ নভেম্বর সিডরের আঘাতে পনগুছি ও চিত্রা নদীর সংযোগ ঘসিয়াখালী প্লানের খাল এলাকায় অসংখ্য মানুষ ঘরবাড়ি ও সহায় সম্বল হারিয়ে ক্ষতিগ্রস্ত হয়।
বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১৭৩২ ঘ.
bdnews24