২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বৃহস্পতিবার বিকেলের পর লাশ পাওয়া যায়নি: সেনা সদরদপ্তর

সশস্ত্র বাহিনীর সংগৃহীত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেলের পর ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় আর কোন লাশ পাওয়া যায়নি। ওই সময় পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ১৯৯ এ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Nov 2007, 05:45 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২৩ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- সশস্ত্র বাহিনীর সংগৃহীত তথ্য অনুযায়ী বৃহস্পতিবার বিকেলের পর ঘূর্ণিঝড় উপদ্রুত এলাকায় আর কোন লাশ পাওয়া যায়নি। ওই সময় পর্যন্ত মৃতের সংখ্যা দাঁড়ায় ৩ হাজার ১৯৯ এ। শুক্রবার বিকেলে সেনা সদরদপ্তরের সশস্ত্র বাহিনী বিভাগে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে এ তথ্য জানানো হয়। লেফটেনেন্ট কমান্ডার আজিম এবং মেজর মাঈনুদ্দিন সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। লে. কমান্ডার আজিম বলেন, বৃহস্পতিবার বিকেল চারটা পর্যন্ত সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণ কক্ষে পাওয়া তথ্য অনুযায়ী ঘূর্ণিঝড় সিডরের আঘাতে মৃতের সংখ্যা ৩ হাজার ১৯৯ জন। এরপর আর কোন লাশ উদ্ধারের তথ্য পাওয়া যায়নি। মেজর মাঈনুদ্দিন জানান, সশস্ত্র বাহিনীর সমন্বয়ে ক্ষতিগ্রস্ত মোট ১৫ জেলায় ত্রাণ তৎপরতা চালানো হচ্ছে। সরকারি, আধা সরকারি, এনজিওসহ সব প্রতিষ্ঠানের ত্রাণ কার্যক্রম সমন্বয় করছে সশস্ত্র বাহিনী। শুক্রবার হেলিকপ্টারে করে প্রায় ৫২ টন ত্রাণ ঢাকা থেকে দুর্গত এলাকায় পাঠানো হয়েছে। এ নিয়ে এখন পর্যন্ত ঢাকা থেকে ত্রাণ পাঠানো হয়েছে মোট ৩৪৬ টন। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এএনএস/এমএইচবি/২৩৩৮ ঘ.