২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শুক্রবার সারাদেশের মসজিদে বিশেষ দোয়া মাহফিল হবে

দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 02:19 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২(বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- দক্ষিণাঞ্চলে ঘূর্ণিঝড়ে নিহতদের স্মরণে শুক্রবার জুমার নামাজের পর সারাদেশের মসজিদে মসজিদে বিশেষ দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন। বৃহস্পতিবার এক তথ্য বিবরণীতে বলা হয়, ঘূর্ণিঝড়ে নিহতদের আত্মার মাগফেরাত এবং আহতদের আশু আরোগ্য কামনায় ইসলামিক ফাউন্ডেশন দেশের সব মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠানের জন্য অনুরোধ জানিয়েছে। রাজধানীতে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে এ বিশেষ দোয়া মাহফিলে অংশ নেবেন স্বাস্থ্য উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ডা. এ এস এম মতিউর রহমান। এদিকে ফাউন্ডেশনের পক্ষ থেকেও দুর্গত এলাকায় ত্রাণ দেওয়া হয়েছে। এছাড়া ফাউন্ডেশনের মেডিকেল টিমও কাজ করছে সেখানে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এসএম/এসকে/২০১৩ঘ.