২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

এক তুর্কি নারী দুর্গতদের জন্য খুলে দিয়েছেন হাতের বালা

বাংলাদেশের ঘূর্ণিঝড় দুর্গতদের প্রতি অসাধারণ সহানুভূতি প্রকাশ করেছেন এক তুর্কি নারী। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই মাঝ বয়সী নারী টেলিভিশনে বাংলাদেশের ঘূর্ণিঝড় দুর্গত মানুষের দুর্দশা দেখে খুবই মর্মাহত ও আপ্লুত হয়ে পড়েন। দুর্গতদের সাহায্যের জন্য তিনি তার হাতের বালা আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে পাঠিয়ে দেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Nov 2007, 01:41 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২২ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের ঘূর্ণিঝড় দুর্গতদের প্রতি অসাধারণ সহানুভূতি প্রকাশ করেছেন এক তুর্কি নারী। পরিচয় প্রকাশে অনিচ্ছুক ওই মাঝ বয়সী নারী টেলিভিশনে বাংলাদেশের ঘূর্ণিঝড় দুর্গত মানুষের দুর্দশা দেখে খুবই মর্মাহত ও আপ্লুত হয়ে পড়েন। দুর্গতদের সাহায্যের জন্য তিনি তার হাতের বালা আঙ্কারায় বাংলাদেশ দূতাবাসে পাঠিয়ে দেন। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়। এভাবে এ ধরনের সাহায্য পাঠানো সম্ভব নয় বিষয়টি তাকে বোঝাতে দূতাবাস কর্মীরা ব্যর্থ হন। আঙ্কারা থেকে পাঠানো ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, "সব ধরনের যুক্তি ও আর্থিক জটিলতা ব্যাখ্যা করার পরও আমরা (দূতাবাস কর্মীরা) তার আবেগ ও সাহায্য পাঠানোর ইচ্ছাকে দমাতে পারি নি।" এদিকে ইরোপীয় ইউনিয়নের প্রেসিডেন্ট অ্যানিবল এ কাবাকো সিলভা, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট হোসে ম্যানুয়েল বারোসো, পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদমিঞা সুমরো, মিয়ানমারের পররাষ্ট্র মন্ত্রী ইউ নাইয়ান উইন, লাটভিয়ার ভারপ্রাপ্ত পররাষ্ট্র মন্ত্রী হেলেনা দেমাকোভা, সার্কের সেক্রেটারি জেনারেল চেনকিয়াব দর্জি, ওপেক আন্তর্জাতিক উন্নয়ন তহবিলের মহাপরিচালক সুলাইমান জে আল হেরবিশ ও ম্যাকাও বিশেষ প্রশাসনিক অঞ্চলের প্রধান নির্বাহী এডমান্ড হো হাও-ওয়াহ সিডর দুর্গতদের জন্য সমবেদনা প্রকাশ করেছেন। বাংলাদেশের রাষ্ট্রপতির কাছে পাঠানো আলাদা চিঠিতে এই সব নেতা ঘূর্ণিঘড় দুর্গতদের প্রতি তাদের সমবেদনা জানান। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/কেআরসি/টিএইচ/এমএ/১৯৩৫ ঘ.