২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

শোকই কেবল সঙ্গী তাদের

গলাচিপা উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে প্রত্যন্ত চর আন্ডা। চরটির বাসিন্দা আলী আকবর মৃধা (৬০) ১৯৭০ এর জলোচ্ছ্বাসের পর নিখোঁজ ছিলেন তিনদিন। সাগরে ভেসে যাওয়া মৃত মহিষের লেজ ধরে সেবার তিনি প্রাণে রক্ষা পান। তিনদিন পর চট্টগ্রাম থেকে ফিরেন চর আন্ডায়। এবারের ঘূর্ণিঝড়ে আলী আকবর মৃধা ও তার পরিবারের কথা জানাচ্ছেন সঞ্জয় দে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 01:13 PM

Updated : 26 Aug 2022, 08:58 PM

পটুয়াখালী, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)- গলাচিপা উপজেলা সদর থেকে ৪০ কিলোমিটার দূরে প্রত্যন্ত চর আন্ডা। চরটির বাসিন্দা আলী আকবর মৃধা (৬০) ১৯৭০ এর জলোচ্ছ্বাসের পর নিখোঁজ ছিলেন তিনদিন। সাগরে ভেসে যাওয়া মৃত মহিষের লেজ ধরে সেবার তিনি প্রাণে রক্ষা পান। তিনদিন পর চট্টগ্রাম থেকে ফিরেন চর আন্ডায়। ২০০৭ সালে ১৫ নভেম্বর ঘূর্ণিঝড় সিডর এ আবারো নিখোঁজ হন তিনি। এবার ছয়দিন পরেও তার কোনো খোঁজ পাওয়া যায়নি। আলী আকবরের খোঁজ না পাওয়া গেলেও তার পরিবারের আরো পাঁচ সদস্যকে ঝড়ের দুদিনের মধ্যেই ফিরে পাওয়া গেছে। তবে মৃত অবস্থায়। এই পাঁচ জন হলেন, আলী আকবরের স্ত্রী শাহেরা বেগম (৫০), ছেলে ধলন মৃধার স্ত্রী হামিদা (২৫), হামিদার দুই ছেলে মেহেদী (৭) ও লিমন (৬) ও আলী আকবরের ভাবী রাবেয়া বেগম। এছাড়া বাড়ির কাজের লোক ইব্রাহিমের লাশও ফিরে পাওয়া গেছে। আলী আকবর ছাড়া এখনো নিখোঁজ আছে তার নাতনি সুখী (২)। বুধবার সন্ধ্যায় চর আন্ডায় গিয়ে দেখা হয়, আলী আকবরের ছেলে ধলন মৃধার সঙ্গে। উ