২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সিডরে ক্ষতিগ্রস্তদের বাড়ি নির্মাণে সরকার অনুদান দেবে

ঘূর্র্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি তৈরির জন্য ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংএ আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, "সিডরে ক্ষতিগ্রস্ত মানুষরা এখন আর আশ্রয় কেন্দ্রে থাকতে চাইছেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Nov 2007, 08:43 AM

Updated : 26 Aug 2022, 08:58 PM

ঢাকা, নভেম্বর ২১ (বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম)--ঘূর্র্ণিঝড় সিডরে ক্ষতিগ্রস্ত পরিবারকে বাড়ি তৈরির জন্য ৫ থেকে ১০ হাজার টাকা পর্যন্ত অনুদান দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। বুধবার তথ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে এক সংবাদ ব্রিফিংএ আইন ও তথ্য উপদেষ্টা ব্যারিস্টার মইনুল হোসেন সাংবাদিকদের বলেন, "সিডরে ক্ষতিগ্রস্ত মানুষরা এখন আর আশ্রয় কেন্দ্রে থাকতে চাইছেনা। তারা সরকারের কাছ থেকে অনুদান নিয়ে নিজেরা বাড়ি তৈরি করতে চায়। যত দ্রুত সম্ভব এই অনুদান দেয়া হবে।" এছাড়া রিয়্যাল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) দুর্গত এলাকায় কিছু বাড়ি নির্মাণ করে দেয়ারও আশ্বাস দিয়েছে বলে জানান উপদেষ্টা। উপদেষ্টা বলেন, দেশে এখন মহাদুর্যোগ চলছে। এ দুর্যোগের সময় সকলকে সমন্বয়ের মাধ্যমে কাজ করতে হবে। মানুষকে কারা ভালবাসে তার প্রমাণ দেয়ার সময় এখনই। সরকার কোন জনপ্রিয়তা সৃষ্টির জন্য কাজ করছে না উল্লেখ করে আইন উপদেষ্টা বলেন, মানবতার জন্য সরকার কাজ করছে। দেশের মানুষকে বাঁচানো এবং তাদের আশ্রয়ের প্রয়োজন এখন। সরকার এদিকে বেশি নজর দিচ্ছে। তিনি বলেন, দলীয় রাজনৈতিক চিন্তা থেকে নয় মানবতার জন্য রাজনীতিবিদদের সিডরে ক্ষতিগ্রস্তদের জন্য এগিয়ে আসতে হবে। তাদের আহবান করতে হবে কেন। তারা আহবানের অপেক্ষায় থাকবে কেন। মইনুল হোসেন বলেন, ত্রাণ সামগ্রী বিতরণের জন্য সরকারের কোন অনুমতি নেয়ার প্রয়োজন নেই। যে কেই চাইলেই যেকোন জায়গায় ত্রাণ বিতরণ করতে পারবে। ত্রাণ কার্যক্রমে কিছু কিছু অনিয়মের অভিযোগের কথা স্বীকার করে উপদেষ্টা মইনুল বলেন, সবাই ত্রাণ সামগ্রী পাচ্ছে এটা বলা যাবেনা। সকলকে সঠিকভাবে ত্রাণ সামগ্রী দেয়া সম্ভব নয়। তবে কোথাও কোন অনিয়ম হলে সে অভিযোগগুলো সরকার গুরুত্বের সঙ্গে বিবেচনা করবে। বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকম/এমকে/আরএ/এমএ/১৪৩৭ঘ.