১০ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩

আফছারুল আমীনের আসনে উপ-নির্বাচন ৩০ জুলাই

এ নির্বাচনে ভোটগ্রহণ হবে ইভিএমে, মনোনয়নপত্র জমা দেওয়া যাবে অনলাইনেও।

আফছারুল আমীনের আসনে উপ-নির্বাচন ৩০ জুলাই

নির্বাচন ভবন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2023, 02:43 PM

Updated : 08 Jun 2023, 02:43 PM

সাবেক মন্ত্রী, আওয়ামী লীগ নেতা আফছারুল আমীনের মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১০ আসনে উপ-নির্বাচন হবে আগামী ৩০ জুলাই।

বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়ালের সভাপতিত্বে নির্বাচন কমিশনের সভায় এ নির্বাচনের দিনক্ষণ চূড়ান্ত করা হয়।

নির্বাচন কমিশন সচিব মো. জাহাংগীর আলম জানান, ঘোষিত তফসিল অনুযায়ী আগ্রহী প্রার্থীরা ৪ জুলাই পর্যন্ত মনোনয়নপত্র দাখিল করতে পারবেন। মনোনয়ন বাছাই হবে ৬ জুলাই। মনোনয়নপত্র প্রত্যাহার করা যাবে ১২ জুলাই পর্যন্ত। পরদিন হবে প্রতীক বরাদ্দ।

সবশেষে ৩০ জুলাই ভোট সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ইভিএমে ভোটগ্রহণ হবে৷

চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী আফছারুল আমীন ২ জুন মারা যান। সংসদের কোনো সদস্যপদ শূন্য হলে তার ৯০ দিনের মধ্যে নির্বাচন করার নিয়ম রয়েছে।

অনলাইন মনোনয়ন জমা ও সিসি ক্যামেরা থাকবে দুই উপনির্বাচনে

ইসি সচিব জানান, ঢাকা ১৭ ও চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনে সব কেন্দ্রে ভোট পর্যবেক্ষণে সিসি ক্যামেরা ব্যবহার করা হবে।

১৭ জুলাই ঢাকা ১৭ আসনের উপনির্বাচন ব্যালট পেপারে হবে। আর ৩০ জুলাই চট্টগ্রাম ১০ আসনের ভোট হবে ইভিএমে।

এ দুই আসনে আগ্রহী প্রার্থীদের জন্য প্রচলিত পদ্ধতির পাশাপাশি অনলাইনে মনোনয়ন জমার সুযোগ রাখা হচ্ছে।

পুরনো খবর

পুরানো খবর:

অনলাইনে মনোনয়নপত্র জমা নিতে চায় ইসি
ক্যান্সারে চলে গেলেন চিকিৎসক-রাজনীতিক আফছারুল আমীন
চিত্রনায়ক ফারুকের আসনে ভোট ১৭ জুলাই
চিত্রনায়ক ফারুকের চিরবিদায়
৮ পৌরসভায় ভোট ১৭ জুলাই