রাজশাহী, ফেব্র"য়ারি ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বায়ান্নর ২১ ফেব্র"য়ারি রাতেই সঙ্গীদের নিয়ে রাজশাহী কলেজের হোস্টেলে একটি শহীদ মিনার নির্মাণ করেন গোলাম আরিফ টিপু। ইট-কাদায় নির্মিত ওই শহীদ মিনার রাতেই ভেঙে ফেলে পাকিস্তানি বাহিনীর দোসররা। গ্রেপ্তার হন গোলাম আরিফ টিপু; জেল থেকে বেরিয়ে ভুবনমোহন পার্কে আবার শহীদ মিনার নির্মাণের উদ্যোগ নেন। ৭৮ বয়সী এ ভাষাসৈনিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর ইসমাইল হোসেনকে দেওয়া সাক্ষাৎকারে বলেন, একুশের চেতনা অনুসরণই হতে পারে আমাদের এগিয়ে চলার পাথেয়।
যৌবনের উষালগ্নে ভাষা আন্দোলনে যুক্ত হন গোলাম আরিফ টিপু। আন্দোলনের যুক্ত হওয়ার প্রেক্ষাপট তিনি তুলে ধরেন এভাবে
bdnews24