ঢাকা, ফেব্র"য়ারি ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এবারের বইমেলায় ব্যতিক্রমী যে কয়টি বই এসেছে তার মধ্যে অন্যতম হচ্ছে সাংবাদিক এনায়েত কবীরের উপন্যাস 'লাগ ভেল্কি লাগ'। রূপক ও জাদুবাস্তবতা মিশেলে উপন্যাসে কাহিনী তুলে ধরা হয়েছে হাস্যরস ও ব্যঙ্গ-বিদ্রুপকে আশ্রয় করে।
এনায়েত কবীর তার উপন্যাসকে বলেছেন, 'সময়ের প্রতিচ্ছবি'। তিনি বলেছেন উপন্যাসের কাহিনী এগিয়েছে এভাবে, 'একটি নগরী অজানা জীবাণুতে আক্রান্ত। এতে শুধু নগরীর অভিজাত মানুষরাই মারা যাচ্ছে। এ দিকে নগরীর প্রধান খালে ভেসে উঠছে কালো রঙ। এ নিয়ে নগরপিতা ও কেল্লাপ্রধান দিশেহারা । এ সময় খালের ধারে হাঁটছিলেন যোদ্ধা বনি বিক্রম। তার সঙ্গে ছিল একটি সাদা কুকুর । এ বোবা কুকুরকে তিনি বলেন কিভাবে তিনি যুদ্ধে পা হারিয়েছেন। বইটি আট ঘণ্টার কাহিনী নিয়ে গড়ে উঠেছে ।'
দীর্ঘদিন সাংবাদিকতার সঙ্গে জড়িত এনায়েত কবীর বলেন, "সংবাদপত্রে স্বাধীনভাবে অনেক কিছু লেখা যায় না। কিন্তু বইতে অনেক কিছু লেখা যায়। তাই কাহিনীগুলো আমি বলেছি বইয়ের ভাষায়।"
লাগ ভেল্কি লাগ প্রকাশ করেছে আগামী প্রকাশনী। প্রচ্ছদ এঁকেছেন শিশির ভট্টাচার্য। বইটির দাম ২০০ টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমডিএস/জিএনএ/২১৩৫ ঘ.
bdnews24