বাংলা একাডেমী বের করছে বঙ্গবন্ধুর জীবনী, জিয়ারটি অনিশ্চিত
এবারের একুশে বইমেলা শেষ হওয়ার আগেই বাংলা একাডেমী থেকে দুই খণ্ডে প্রকাশিত হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনী গ্রন্থ। তবে লেখক অধ্যাপক আফতাব আহমেদ মারা যাওয়ায় প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জীবনী প্রকাশ অনিশ্চয়তার মুখে পড়েছে। বাংলা একাডেমীর মহাপরিচালক সৈয়দ মোহাম্মদ শাহেদ শুক্রবার এ তথ্য জানিয়েছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক রিয়াজুল বাশারকে।
