মাহমুদ শরীফ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, ফেব্র"য়ারি ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বইমেলায় শুক্রবার শুরুর তিনটি ঘণ্টা ছিল শিশুদের। প্রতিদিন বড়দের আধিপত্য থাকলেও শুক্রবারের স্বপ্নের তিন ঘণ্টায় ছোটরাই হয়েছে বড়দের অভিভাবক। ক্ষুদে মানুষদের হাত ধরে মেলায় ঢোকার 'ছাড়পত্র' পেয়েছেন বড়রা। শিশুদের নানান বায়নার মুখে হাসিমুখে পছন্দের বইও কিনে দিয়েছেন তারা।
বইমেলায় শুক্রবার সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত 'শিশুপ্রহর' ঘোষণা করেছিল বাংলা একাডেমী কর্তৃপক্ষ। তাতে সাড়াও মিলেছে ব্যাপক। শুক্রবার মেলার শুরুতেই একাডেমীর আঙিনা মুখর হয়ে ওঠে শিশুদের কোলাহলে।
বই কেনার পাশাপাশি বাংলা একাডেমীর মুল মঞ্চে সকাল ১০টা থেকে শুরু হওয়া আবৃত্তি প্রতিযোগিতায় শিশুদের অংশগ্রহণও ছিল চোখে পড়ার মতো। অনুর্ধ
bdnews24