২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বইমেলার আর্ন্তজাতিকীকরণ ভেবে দেখা যেতে পারে: সিএস করিম

মঙ্গলবার একুশে বইমেলায় এসেছিলেন উপদেষ্টা সিএস করিম। প্রায় ঘন্টাখানেক ধরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এক ফাঁকে আসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল নিউজরুমে। মেলায় ঘোরার সময় সিএস করিমের সঙ্গে কথা হয় রিয়াজুল বাশারের ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Feb 2008, 08:18 AM

Updated : 26 Aug 2022, 01:23 PM

ঢাকা, ফেব্র"য়ারি ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মঙ্গলবার একুশে বইমেলায় এসেছিলেন উপদেষ্টা সিএস করিম। প্রায় ঘন্টাখানেক ধরে বিভিন্ন স্টল ঘুরে দেখেন তিনি। এক ফাঁকে আসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের মোবাইল নিউজরুমে। মেলায় ঘোরার সময় সিএস করিমের সঙ্গে কথা হয় রিয়াজুল বাশারের । প্রশ্ন: এবারের একুশে বইমেলা কেমন লাগছে? উত্তর: ভালো, একটু হাল্কা মনে হচ্ছে। অন্যান্যবার ভীড় একটু বেশি থাকে মনে হয়। ৭৭ সাল থেকে আমি নিয়মিত একুশে বইমেলায় আসি। এই মেলার অনেক বিবর্তন হয়েছে। এখন মেলা অনেক বেশি সুশৃঙ্খল। তখন এতো বইয়ের দোকান থাকত না। খাবারের দোকান বেশি থাকত। ঠিকমত হাঁটা যেত না। শিশুরা চলাফেরা করতে পারত না। এখন শৃংখলা অনেক বেশি। হাঁটাচলায় অসুবিধা হচ্ছে না। সব মিলিয়ে ভালোই হচ্ছে। প্রশ্ন: কি ধরনের বই কিনবেন? উত্তর: আজ কিছু কিনব না। শুধু দেখে যাচ্ছি। পরে একদিন এসে কিনব। এবারের মেলায় ইতিহাসের বই কিনব ভাবছি। বিজ্ঞান পড়তে পড়তে ইতিহাস প্রায় ভুলেই গেছি। তবে ভাষা আন্দোলনের ওপর লেখা বই মেলায় কিছুটা কম মনে হচ্ছে। প্রশ্ন: জায়গা স্বল্পতার কারণে বাংলা একাডেমী প্রাঙ্গণ থেকে একুশে বইমেলা অন্য কোথাও সরিয়ে নেওয়ার কথা বলেছেন একাডেমী মহাপরিচালক। আপনার অভিমত কী? উত্তর: এখানে একুশে বইমেলার একটা ঐহিত্য আছে। অন্য কোথাও সরালে সেটা থাকবে না। এখানে ভবন নির্মাণ করে জায়গা বাড়ানো যায়। কিন্তু ময়লা, ধুলো এসবের মধ্যেও একটা টান অনুভব করেন বই প্রেমীরা। ঝকঝকে ভবনে মেলা হলে ওই টানও নষ্ট হতে পারে। মেলার প্রকৃত আমেজটা থাকবে না। প্রশ্ন: একুশে ফেব্র"য়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসেবে স্বীকৃত হওয়া প্রধান উপদেষ্টা একুশে বইমেলাকে আন্তর্জাতিক করার ব্যাপারে আহ্বান জানিয়েছেন। এ ব্যাপারে আপনার অভিমত কী? উত্তর: এই বিষয়টি পরীক্ষা করে দেখা উচিৎ। যেহেতু একুশে ফেব্র"য়ারি আন্তর্জাতিক প্রেক্ষিতে পালিত হচ্ছে। তাই একুশে বইমেলাতেও সেরকম প্রেক্ষিত তৈরি করা যায় কীনা তা পরীক্ষা করে দেখা যেতে পারে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জিএনএ/১২০০ ঘ.