২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জব্বারের নামে জাদুঘর হচ্ছে অন্যদিকে স্ত্রীর ভাতা বন্ধ

মাতৃভাষার জন্য '৫২-র ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের অন্যতম শহীদ আব্দুল জব্বার ময়মনসিংহের গফরগাঁওয়ের সন্তান। তার স্মৃতিতে জন্মস্থান পাচুয়া গ্রামের জব্বারনগরে একটি পাঠাগার ও জাদুঘর নির্মিত হতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে। কিন্তু শহীদ জব্বারের খোদ বসতভিটাটিই সংরক্ষণের উদ্যোগ নেই। অর্থাভাবে চিক্যিসা হচ্ছে না তার স্ত্রী আমেনা খাতুনের। ময়মনসিংহ থেকে লিখছেন প্রতিনিধি জাহাঙ্গীর কবির জুয়েল

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Feb 2008, 08:03 AM

Updated : 26 Aug 2022, 01:20 PM

জাহাঙ্গীর কবির জুয়েল, ময়মনসিংহ প্রতিনিধি মাতৃভাষার জন্য '৫২-র ভাষা আন্দোলনে যারা প্রাণ দিয়েছেন, তাদের অন্যতম শহীদ আব্দুল জব্বার ময়মনসিংহের গফরগাঁওয়ের সন্তান। তার স্মৃতিতে জন্মস্থান পাচুয়া গ্রামের জব্বারনগরে একটি পাঠাগার ও জাদুঘর নির্মিত হতে যাচ্ছে তত্ত্বাবধায়ক সরকারের উদ্যোগে। কিন্তু শহীদ জব্বারের স্মৃতিসমৃদ্ধ বসতভিটারই চিহ্ন সংরক্ষণের উদ্যোগ নেই। অর্থাভাবে চিকিৎসা হচ্ছে না তার স্ত্রী আমেনা খাতুনের। এই প্রেক্ষাপটে আগামী ২১শে ফেব্র"য়ারির আগেই উদ্বোধন করা হবে ভাষা শহীদ আব্দুল জব্বার স্মৃতি গ্রন্থাগার ও জাদুঘর । প্রকল্পের কাজ দ্রুত সম্পন্ন করতে নির্দেশ দেয়া হয়েছে ঠিকাদারকে। শহীদ স্মৃতি নিয়ে এই মৌসুমী মাতামাতির প্রেক্ষাপটে বিরাজ করছে এক হতাশাজনক চিত্র। খোদ ময়মনসিংহ শহরেরই ভাষা শহীদ আব্দুল জব্বার শিশু-কিশোর পাঠাগারটি এখন বন্ধ। গত ৮ মাস ধরে সরকারি ভাতা পাচ্ছেনা শহীদ পরিবারটি। জব্বারের স্ত্রী আমেনা খাতুন অসুস্থ হয়ে কয়েক মাস ধরে শয্যাশায়ী। অর্থাভাবে তাঁর চিকিৎসা হচ্ছে না। স্বামীর মৃত্যুর পর প্রায় ৫৫ বছর অতিক্রান্ত হলেও বিবাহিত জীবনের দিনগুলো এখনো স্মৃতির মণিকোঠায় উজ্জ্বল আমেনা খাতুনের। ৭৫ বছরের এই শহীদজায়া জীবন সায়াহ্নে এসে বয়সের ভারে ন্যুব্জ হয়ে পড়েছেন। দিন কাটে নানা কাজে আর নাতি-নাতনি নিয়ে। তার বিশেষ খোঁজখবর কেউ করেন না। বলা যায়, নিভৃত পল্লীতে একাকী মৃত্যুর প্রহর গুণছেন আমেনা খাতুন। স