ঈদযাত্রায় গাড়ির চাপ আছে, যানজট নেই: ওবায়দুল কাদের
ওবায়দুল কাদের বলেন, “এবার আমরা আরো সর্তক হয়েছি।”
ঈদ যাত্রায় সড়কে গাড়ির চাপ থাকলেও যানজটের খবর নেই বলে দাবি করেছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
শুক্রবার দুপুরে ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে এক বিফ্রিংয়ে তিনি বলেন, “গত কয়েকটি বছর ঈদযাত্রা স্বস্তিকর হয়েছে। ফিরতি যাত্রায় কয়েকটি দুর্ঘটনা হয়েছে। এবার আমরা আরো সর্তক হয়েছি।
“এবার চাপ আছে, যানজট নেই। সড়কে চাপ হবে। তবে রাস্তার জন্য যানজট হয়নি। কোরবানি ঈদের সময় পশুর হাট চাপ সৃষ্টি করে।”
তিনি বলেন, “বৃষ্টি হলে দুর্ভোগ এড়ানো খুব কঠিন। গতবারও বৃষ্টি ছিল। গতকালও হঠাৎ বৃষ্টি হয়েছে। যে ফ্লাইটে সিঙ্গাপুর থেকে এসেছি ৩২ মিনিট নামতে পারে নাই।”
যত্রতত্র পশুবাহী গাড়ি থামানো ও পশুর হাট বসিয়ে জনদুর্ভোগ তৈরি না করার আহ্বান জানান ওবায়দুল কাদের।
