২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে ১৩ ‘ছিনতাইকারী’ ধরেছে র‍্যাব

রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন এলাকায় তারা নিয়মিত ছিনতাই করে আসছিল বলে র‍্যাবের ভাষ্য।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Oct 2022, 12:46 PM

Updated : 12 Oct 2022, 12:46 PM

রাজধানীর শাহজাহানপুর, মতিঝিল ও পল্টন এলাকা থেকে ১৩ জন ছিনতাইকারীকে গ্রেপ্তার করেছে র‍্যাব। 

র‌্যাব-৩ এর সহকারী পুলিশ সুপার ফারজানা হক জানান, মঙ্গলবার রাতে ঢাকার ওই তিনটি এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়। 

গ্রেপ্তাররা হলেন- মো. পারভেজ (২৫), মো. জসিম (২২), মো. আরিফুল ইসলাম (১৯), মো. জাহিদুল ইসলাম (১৯), মো. বাদশা চৌকিদার (৩০), মো. জাহিদুল হাসান হৃদয় (২১), মো. মিলন (২৮), মো. মোজ্জাম্মেল হক (৪৫), মো. মারুফ (৩৫), মো. আরিফ হোসেন (১৮), মো. সোহেল (৩০), মো. সাকিব (১৮) ও মো. আকাশ (২৫) 

গ্রেপ্তারের সময় তাদের কাছ থেকে চাকু ও ব্লেড উদ্ধার করা হয়েছে। তারা রাজধানীর ওই তিন এলাকায় নিয়মিত ছিনতাই করে আসছিলেন বলে র‍্যাবের ভাষ্য। 

র‍্যাব কর্মকর্তা ফারজানা হক বলেন, গ্রেপ্তার ‘ছিনতাইকারীদের’ বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।