মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম, পরিবেশ প্রতিবেদক
কোপেনহেগেন থেকে
কোপেনহেগেন, ডিসেম্বর ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--মার্কিন কংগ্রেস সদস্য জে ইন্সলি বলেছেন, জলবায়ু সম্মেলনে এখন যে কিছুটা অচলাবস্থা তা অস্বাভাবিক বা বিস্মিত হওয়ার মতো নয়।
স্থানীয় সময় শুক্রবার সকালে এই মার্কিন আইনপ্রণেতা সম্মেলনস্থল বেলা সেন্টারে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে একথা বলেন।
ইন্সলি বলেন, "ঐক্যমতের ঠিক আগে এমন মতানৈক্য ঘটেই থাকে। কাজেই এতে অবাক হওয়ার কিছু নেই। বিশ্বব্যাপী লোকজনকে সহায়তার এ আলোচনা খুবই কঠিন একটি বিষয়।"
"আমরা এমন একটি পরিস্থিতিতে যখন সবাই প্রেসিডেন্ট ওবামা এবং আরো ১১০ জন নেতার জন্য অপেক্ষা করছে। এ পর্যন্ত যা অর্জন তা-ও কম নয়", বলেন এ কংগ্রেসম্যান।
ইন্সলি বলেন, এ কারণেই শুক্রবার যা-ই ঘটুক তিনি ভবিষ্যতের ব্যাপারে আশাবাদী।
মার্কিন এ আইনপ্রণেতা বলেন, শুক্রবার সমঝোতার একটি রাজনৈতিক ভিত্তি গড়ে তোলা সম্ভব হতে পারে যা আগামী বছর একটি আইনী বাধ্যবাধকতামূলক চুক্তিতে পৌঁছতে সাহায্য করবে।
তিনি মন্তব্য করেন লিখিতভাবে এটি আজ (শুক্রবার) না হলেও আমরা ইতিমধ্যেই কিছু অগ্রগতি করতে পেরেছি যা বাংলাদেশ ও বিশ্বের জন্য গুরুত্বপূর্ণ।
চীন জ্বালানির ব্যাপারে কিছু অঙ্গীকার করেছে। তেমনি করেছে যুক্তরাষ্ট্র।
আমি মনে করি, এসব বিশ্বকে সাহায্য করবে। আমরা আমাদের অর্থনীতিকে কীভাবে চালিত করবো সে বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি বাংলাদেশকে সমুদ্রপৃষ্ঠের উচ্চতাবৃদ্ধি থেকে রক্ষার চেষ্টা করছি।
গত সপ্তাহে বিশ্ব স
bdnews24