২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ডেনমার্ক থেকে কেউ খালি হাতে ফিরতে চায়না: শেখ হাসিনা

ডেনমার্ক থেকে শূন্য হাতে দেশে ফিরে যেতে চান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Dec 2009, 06:23 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--ডেনমার্ক থেকে শূন্য হাতে দেশে ফিরে যেতে চান না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বুধবার সম্মেলনকেন্দ্র বেলা সেন্টারে এশীয় ও আফ্রিকান কয়েকটি দেশের নেতাদের এক বৈঠকে শেখ হাসিনা একথা বলেছেন বলে জানিয়েছেন পরিবেশ ও বন প্রতিমন্ত্রী ড. হাছান মাহমুদ। বাংলাদেশ থেকে বিশ্ব জলবায়ু সম্মেলনের খবর সংগ্রহ করতে যাওয়া সাংবাদিকদের হাছান মাহমুদ বলেন, "প্রধানমন্ত্রী বৈঠকে বলেছেন, 'আমি এখান থেকে শূন্য হাতে ফিরতে চাই না। আমার মনে হয় না কেউ এভাবে ফিরে যেতে চায়'।" তিনি জানান, বৈঠকের আয়োজন করেন জাতিসংঘ মহাসচিব বান কি মুন ও ড্যানিশ প্রধানমন্ত্রী। শেখ হাসিনা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় গঠিত তহবিলে অর্থ সাহায্যের আহবান জানান। কিভাবে কাঙ্খিত চুক্তিতে পৌঁছানো যায় সে বিষয়ে কাজ করার ওপরও গুরুত্ব দেন তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/জিএনএ/এসকে/২৩৫৫ঘ.