২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

প্রধানমন্ত্রীকে মার্কিন প্রেসিডেন্টের টেলিফোন

কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে মুখ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 05:27 PM

Updated : 26 Aug 2022, 12:29 PM

ঢাকা, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোপেনহেগেন জলবায়ু সম্মেলনে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে মুখ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। সোমবার রাত সাড়ে নয়টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে তিনি এ আশাবাদ ব্যক্ত করেন। জাতিসংঘ জলবায়ু সম্মেলনে যোগদানের জন্য সোমবার রাতেই প্রধানমন্ত্রীর কোপেনহেগেনের উদ্দেশে রওনা হওয়ার কথা। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী মাহাবুব উল আলম হানিফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ ফোনালাপের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, "মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রীকে টেলিফোন করে ক্ষতিগ্রস্ত দেশ হিসেবে জলবায়ু সম্মেলনে বাংলাদেশ মুখ্য ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছেন। এছাড়া বাংলাদেশ যেন ন্যায্য সাহায্য পায় সে ব্যাপারে যুক্তরাষ্ট্র আন্তরিক বলেও শেখ হাসিনাকে আশ্বস্ত করেন তিনি।" "ফোনালাপে ওবামা প্রতিবেশি দেশ হিসেবে ভারত ও চীন যেন বাংলাদেশের পক্ষে কথা বলে সেজন্য তাদের রাজি করানোর বিষয়টিতেও গুরুত্বারোপ করেছেন", বলেন হানিফ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এএল/এইচএ/২৩২২ ঘ.