২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কোপেনহেগেনের খণ্ড খণ্ড ছবি

কোপেনহেগেনের সুবিশাল বেলা কনভেনশন সেন্টারে চলছে নানা হিসাব-নিকাশ আর দর কষাকষি। আরো অনেক বৈঠক বা সভাস্থলের কোলাহল মুখর কক্ষগুলোতে চলছে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদলের নানা বক্তৃতা-বিবৃতি। এসবের মাঝেই যেন চাপা পড়ে গেছে কুতুবদিয়ার কান্না। বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের এই দ্বীপ আজ বিলীন হতে বসেছে। ডেনমার্কের রাজধানী থেকে লিখছেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এর প্রধান সম্পাদক তৌফিক ইমরোজ খালিদী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Dec 2009, 08:57 AM

Updated : 26 Aug 2022, 12:29 PM

কোপেনহেগেন, ডিসেম্বর ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোপেনহেগেনের সুবিশাল বেলা কনভেনশন সেন্টারে চলছে নানা হিসাব-নিকাশ আর দর কষাকষি। আরো অনেক বৈঠক বা সভাস্থলের কোলাহল মুখর কক্ষগুলোতে চলছে বিভিন্ন দেশ থেকে আসা প্রতিনিধিদলের নানা বক্তৃতা-বিবৃতি। এসবের মাঝেই যেন চাপা পড়ে গেছে কুতুবদিয়ার কান্না। বাংলাদেশের পর্যটন শহর কক্সবাজার থেকে ৩৫ কিলোমিটার উত্তর-পশ্চিমের এই দ্বীপ আজ বিলীন হতে বসেছে। জলবায়ু পরিবর্তন বিষয়ক বিপুল প্রতিশ্র"ত বা পরিকল্পিত তহবিলের রয়েছে অসংখ্য দাবিদার। পুরো বিষয়ের সঙ্গে যুক্ত অনেক টাকা আর নানা বিচিত্র উদ্যোগ। জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবেলায় চাই অর্থ। অভিযোজনের জন্যও লাগবে টাকা। এসবের জন্য রয়েছে ক্লিন ডেভেলপমেন্ট মেকানিজমের (সিডিএম) মতো কারিগরী বিষয়। কিওটো প্রটোকলের আওতায় সিডিএম কর্মসূচির মাধ্যমে উন্নয়নশীল দেশে গ্রিনহাউস গ্যাস নিঃসরণ হ্রাস বা দূর করায় বিনিয়োগ করে উন্নত দেশ বা তাদের প্রতিষ্ঠানগুলো 'ক্রেডিট' পেতে পারে। অবশ্য বিশ্বব্যাংক নিজেরাই বলছে, বিষয়টি নিয়ে কাজ করা খুবই কঠিন বলে দেখা যাচ্ছে। বাংলাদেশের মতো স্বল্পোন্নত দেশগুলো এর সুফল কতোটা পাবে তা নিয়ে রয়েছে জোর সন্দেহ। বিশ্ব ব্যাংকের এ ধরনের স্বীকারোক্তি খুব কমই দেখা গেছে: "সিডিএম বিষয়ক কিছু সিদ্ধান্ত স্বল্পোন্নত দেশগুলোতে অসঙ্গতিপূর্ণ মাত্রার নেতিবাচক প্রভাব ফেলেছে।" বিষয়টি আরো স্পষ্ট করে বুঝিয়ে দিয়েছেন ব্র"নো সেকোলি। স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) জোটের দর কষাকষিতে নেতৃত্বদানকারী লেসোথো'র এ নাগরিক বলেন, সিডিএম বেসরকারি খাত দ্বারাই পরিচালিত হবে। "আর বেসরকারি খাত যাবে দক্ষিণ আফ্রিকা অথবা ভারতে, নেপাল বা লেসোথোতে নয়।" তাই বাংলাদেশের মতো গরিব দেশগুলোকে সরকারি তহবিলের দিকেই তাকিয়ে থাকতে হবে। চলমান জলবায়ু সম্মেলনে একটি অভিযোজন তহবিল গঠিত হবে তা নিশ্চিত। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক সংস্থার শীর্ষ কর্মকর্তা ইতোমধ্যে ২০২০ সালের মধ্যে বছরে কমবেশি ১০০ বিলিয়ন ডলারের তহবিল গঠনের ইঙ্গিত দিয়েছেন। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাব মোকাবেলায় আগামী তিন বছর দরিদ্র দেশ বিশেষ করে আফ্রিকার দেশগুলোর জন্য প্রতিবছর ১০ বিলিয়ন ডলার স্বল্পমেয়াদি সহায়তা হিসেবে দেওয়া হবে। এটা হবে কোপেনহেগেনে যে সম্ভাব্য নতুন চুক্তি নিয়ে আলোচনা হচ্ছে তা ২০১২ সালে কার্যকর হওয়ার আগ পর্যন্ত অর্ন্তর্বতীকালীন ব্যবস্থা। যে আকারের তহবিলের কথা বলা হচ্ছে তা যদি সত্যিকার রূপ পায় তাহলে এটি হবে নিঃসন্দেহে বিশাল আকারের অঙ্ক। ১০০ বিলিয়ন ডলার হচ্ছে বাংলাদেশের কয়েক বছরের রাজস্ব আয়ের সমান! তবে সা