মারুফ মল্লিক
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এনভায়রনমেন্ট করসপনডেন্ট
কোপেনহেগেন, ১৩ ডিসেম্বর (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিশ্ব উষ্ণায়ন রোধে কঠোর চুক্তির দাবিতে ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে রোববারও বিক্ষোভ হয়। বিভিন্ন দেশ থেকে আসা বিক্ষুদ্ধ পরিবেশবাদীরা এদিন কোপনেহেগেন বন্দর অবরোধ করে। দিনভর পথে পথে চলে খণ্ড খণ্ড মিছিল।
এর আগে শনিবার কোপেনহেগেনে মিছিল করে সম্মেলন স্থল বেলা সেন্টারে আসে বিভিন্ন দেশে থেকে আসা প্রায় লাখ খানেক মানুষ।
জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতাদের একটি জনবান্ধব চুক্তিতে উপনীত হওয়ার তাগিদ দিয়ে ওইদিন থেকে থেকে কোপেনহেগেনে বিক্ষোভ শুরু হয়।
শনিবার প্রেপ্তার হওয়া প্রায় হাজার খানের বিক্ষোভকারীর মধ্যে স্থানীয় সময় রোববার সকালে ৯৬৮ জনকে ছেড়ে দেওয়া হয় বলে ডেনিশ পুলিশ সূত্রে জানা গেছে।
ইউরোপের বিভিন্ন দেশ থেকে আসা প্রায় শতাধিক প্রবাসী বাংলাদেশী বিক্ষোভে অংশ নিলেও এদের মধ্যে কেউ গ্রেপ্তার হননি।
এদিকে বিক্ষোভের আয়োজনকারী অন্যতম সংস্থা ক্লাইমেট জাস্টিস অ্যাকশনের পক্ষ থেকে ডেনিশ পুলিশের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ করা হয়েছে।
সংগঠনটির পক্ষ থেকে অভিযোগ করা হয়, শনিবার সন্ধ্যায় কনকনে শীতে এক থেকে দুই ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্রেপ্তারকৃতদের রাস্তার বসিয়ে রাখা হয়। অনেকের উপর চলে পুলিশি নির্যাতন। এ সময় অনেককেই টয়লেটে পর্যন্ত যেতে দেওয়া হয়নি। প্রয়োজনীয় চিকিৎসা সুবিধা পাননি তারা। অনেকেই বাধ্য হয়ে রাস্তার পাশে মুত্র ত্যাগ করেন। পুলিশ বিক্ষোভকারীদের শীতের কাপড়ও কেড়ে নেয়।
রোববার ইউরোপ ভিত্তিক সংগঠন 'ইউরোপিয়ান একশন গ্র"প অন ক্লাইমেট চেঞ্জ ইন বাংলাদেশ' এর ১৮ জন সদস্য বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা সিডর ও আইলায় ক্ষতিগ্রস্ত উপকূলীয় কৃষকের সহায়তায় শিল্পোন্নত দেশগুলোর কাছে ক্ষতিপূরণের দাবী জানান।
স্থানীয় সময় শনিবার দুপুরের পর শান্তিপূর্ণভাবে প্রতিবাদ মিছিল শুরু হয়। তবে মিছিলকারীদের একটি দল সন্ধ্যার দিকে ঢিল ছুড়তে শুরু করলে পুলিশ লাঠিপেটা শুরু করে। এসময় জলকামান থেকে ঠাণ্ডা পানি নিক্ষেপ করা হয় মিছিলকে লক্ষ্য করে। রাত ৮টা পর্যন্ত বিক্ষুদ্ধ জনতা সম্মেলন কেন্দ্র বেলা সেন্টারের সামনে নেচে গেয়ে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে। রাতে তারা কোপেনহেগেনের বিভিন্ন চত্বর, খেলার মাঠ ও শিক্ষাপ্রতিষ্ঠারের মাঠে অবস্থান করে।
ওইসময় বিক্ষোভকারীদের হাতে ছিল 'তোমাদের লোভ আমাদের জীবন বিপন্ন করতে পারেনা', 'এ পৃথিবী বাণিজ্যের জন্য নয়' ইত্যাদি শ্লোগান সম্বলিত প্ল্যাকার্ড ও ব্যানার।
ডেনমার্ক ভিত্তিক 'ক্লিমা ফোরাম' রোববার দিনভর প্রতিবাদী কনসার্ট আয়োজন অব্যাহত রাখে।
এদিন কোপেনহেগেনের সিটি সেন্টারের সামনে আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে নোবেল শান্তি পুরস্কার বিজয়ী দক্ষিণ আফ্রিকার ডেজমন্ড টুটু বিক্ষোভকারীদের উপর হামলার নিন্দা জানিয়ে বলেন, ১৮ তারিখের আগেই বিশ্ব নেতৃবৃন্দকে একটি চুক্তিতে পৌঁছাতে হবে।
এর আগের দিন বেলা সেন্টারে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে সম্মেলনের প্রেসিডেন্ট ও ডেনমার্কের সাবেক জলবায়ু বিষয়ক মন্ত্রী কোনি হেডগার্ড বলেন, শহরের বিভিন্ন স্থানে সংগঠিত এই বিক্ষোভ প্রমাণ করে যে বিশ্ববাসী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় অনেক বেশী সোচ্চার। এই সম্মেলনেই বিশ্ব নেতাদের একটি সমঝোতায় পৌঁছা অপরিহার্য বলে তিনি মত দেন।
সারা বিশ্বের মানুষের আকাঙ্খা অনুযায়ী জাতিসংঘের এ সম্মেলন একটি ইতিবাচক পরিণতির দিকে যাচ্ছে বলে মনে করেন কোনি হেডগার্ড। তিনি বলেন, "ইতিমধ্যেই অনেক ইতিবাচক অগ্রগতি হয়েছে সম্মেলনে।"
বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, ডেনমার্ক পুলিশ জার্মানি ও হল্যান্ড থেকে দাঙ্গা পুলিশ এনে বিক্ষোভকারীদের উপর হামলা চালিয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া ডেনমার্কের সমাজকর্মী ইয়াসপার জোনাথন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ডেনমার্ক সরকার স
bdnews24