শুক্রবার ব্রাসেলসে ইইউ'র ২৭ টি সদস্য রাষ্ট্রের রাষ্ট্র ও সরকার প্রধানরা তাদের শীর্ষ বৈঠক শেষে এ মতৈক্যে পৌঁছেন।
এদিকে উন্নয়নশীল দেশ এবং সাহায্য সংস্থাগুলো ইইউ'র এই প্রস্তাবকে উপহাস করেছে। উন্নয়নশীল দেশের নেতারা বলছেন, এই অর্থ সাহায্য 'অপর্যাপ্ত'।
অবশ্য ইউরোপীয় ইউনিয়নের এই সাহায্যের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে জাতিসংঘ এবং জলবায়ু সম্মেলনের স্বাগতিক দেশ ডেনমার্ক। জাতিসংঘের জলবায়ু পরিবর্তন বিষয়ক প্রধান কর্মকর্তা ইভো ডি বোয়ার গরিব দেশগুলোর জন্য ইইউ'র এই সাহায্যের প্রস্তাবকে 'ব্যাপক উৎসাহব্যাঞ্জক' বলে অভিহিত করেছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এএনএস/এইচএ/০২৪০ ঘ.
bdnews24