২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

জলবায়ু পরিবর্তনে টিকে থাকার শিক্ষা

বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি কীভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে এবং এর সঙ্গে অভিযোজনের শিক্ষা নিচ্ছে তা তুলে ধরেছেন ঢাকা থেকে আসা শীর্ষস্থানীয় জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান। কোপেনহেগেন থেকে জানাচ্ছেন মারুফ মল্লিক।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Dec 2009, 03:03 PM

Updated : 26 Aug 2022, 12:28 PM

মারুফ মল্লিক কোপেনহেগেন থেকে কোপেনহেগেন, ডিসেম্বর ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝুকির মুখে থাকা বাংলাদেশের বিভিন্ন কমিউনিটি কীভাবে জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলা করছে এবং এর সঙ্গে অভিযোজনের শিক্ষা নিচ্ছে তা তুলে ধরেছেন ঢাকা থেকে আসা শীর্ষস্থানীয় জলবায়ু বিশেষজ্ঞ ড. আতিক রহমান। তিনি বলেন, বাংলাদেশকে 'অনেক বেশী জলের সঙ্গে মোকাবেলা করতে হচ্ছে, তবে তা অসময়ে অপ্রয়োজনীয় জল, বা খুব সামান্য জল।" শুক্রবার কোপেনহেগেনে 'অ্যাপ্রোচেস, প্র্যাকটিসেস অ্যান্ড আর্লি লার্নিংস' শীর্ষক এক অধিবেশনে আতিক রহমান এসব কথা বলেন। তিনি এতে সভাপতিত্বও করেন। ক্লাইমেট অ্যাকশন নেটওয়ার্ক সাউথ এশিয়া'র(সিএএনএসএ) চেয়ারম্যান এবং বাংলাদেশ সেন্টার ফর এডভান্সড স্টাডিজ-এর নির্বাহী পরিচালক ড. রহমান বাংলাদেশের অবস্থা তুলে ধরতে গিয়ে রোমান্টিক ইংরেজ কবি স্যামুয়েল টেইলর কোলরিজকে উদ্ধৃত করে বলেন, "সবখানেই পানি, পানি আর পানি...কিন্তু পান করার মতো এক ফোটা পানি কোথাও নেই।" "বিশ্বের অনেক কমিউনিটি সবকিছু জেনে-বুঝেই জলবায়ু পরিবর্তনের প্রভাবের সঙ্গে নিজেদের খাপ খাইয়ে নিচ্ছে। আর অন্যরা জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় অভিযোজন করছে ঠিকই, কিন্তু সে সম্পর্কে অনেকটা না জেনেই," বলেন তিনি। আতিক রহমানের সঙ্গে একমত পোষণ করে যুক্তরাজ্য ভিত্তিক বেসরকারি সংস্থা 'প্র্যাকটিক্যাল অ্যাকশন' এর র‌্যাচেল বারগার বলেন, "অভিযোজন হতে হবে স্থানীয় ভিত্তিক। একে হতে হবে সুনির্দিষ্ট বিষয় ভিত্তিক" এ সম্পর্কে আতিক রহমান আরো বলেন, "ইকো-সিস্টেমের সঙ্গে সঙ্গতি রেখে সংশ্লিষ্ট কমিউনিটি এবং বিভিন্ন প্রতিষ্ঠান তা বাস্তবায়ন করবে।" র‌্যাচেল বলেন, "অভিযোজনের জন্য সক্ষমতা অর্জনের বিষয়টিকে সংজ্ঞায়িত করা কঠিন। এর একটি বিষয় হচ্ছে, স্থানীয় জলবায়ু সংক্রান্ত তথ্য, পরবর্তী তিন দিন আবহাওয়ার কারণে কী ঘটতে যাচ্ছে, শীতের পূর্বাভাস এবং এই মওসুমে বর্ষণের তীব্রতা কতটুকু হতে পারে- এসব বিষয় সম্পর্কে সবার কাছে তথ্য সহজলভ্য হতে হবে। "অন্য গুরুত্বপূর্ণ বিষয় হলো- যাকে আমরা বলছি সোশ্যাল নেটওয়ার্ক।" প্যারিস ভিত্তিক ওইসিডি'র অর্থনীতিবিদ সদরুল আগরওয়ালা জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবেলায় কমিউনিটি ভিত্তিক অভিযোজনে ক্ষুদ্র্ ঋণকে একটি হাতিয়ার হিসেবে অভিহিত করেন। সাবের হোসেন চৌধুরীর এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কমিউনিটিকে অভিযোজনে সহায়তা করতে ক্ষুদ্র ঋণ একটি উপায় হতে পারে। বৈশ্বিক পর্যায়ে অভিযোজন তহবিল পর্যাপ্ত নয় বলে আগরওয়ালা সতর্ক করে দেন। সাবের চৌধুরী বলছিলেন, নিজেরা মোটেও দায়ী নয় এমন কিছুর জন্য গরিব মানুষকে "ঋণ নিতে ও পরিশোধ' করতে বাধ্য করা হচ্ছে। এ সম্পর্কে ওইসিডি'র এ অর্থনীতিবিদ আরো বলেন, ড্যাম নির্মাণের মতো বড়ো ধরনের অভিযোজন প্রকল্পের জন্য ক্ষুদ্র ঋণের প্রয়োজন হবে। টরোন্টো বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ইমেরিটাস ইয়ান বারটন তহবিল ব্যবহারে গরিব দেশগুলোর সক্ষমতার ব্যাপারে কিছুটা সংশয় প্রকাশ করেন। তিনি বলেন, "এক্ষেত্রে একটি সমস্যা হলো প্রতিষ্ঠানগুলো।" এপ্রসঙ্গে বারটন উল্লেখ করেন যে স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) ৪৯ সদস্যের প্রত্যেককে জাতীয় অভিযোজন পরিকল্পনা প্রণয়নের জন্য ২ লাখ মার্কিন ডলার দেওয়া হয়েছিল। কিন্তু চার বছরে তারা সেই অর্থ ব্যয় করতে ব্যর্থ হয়। আইপিসিসি টেকনিক্যাল সাপোর্ট ইউনিটের একটি ওয়ার্কিং গ্র"পের চেয়ারম্যান ক্রিস এবি, জেনেভা ভিত্তিক আইইউসিএন'র উপ-মহা পরিচালক বিল জ্যাকসনও বক্তব্য রাখেন। এছাড়া আইপিসিসি'র একটি ওয়ার্কিং গ্র"পের কো-চেয়ার ইউবা সকোনা অভিযোজন বিষয়ে তার অভিজ্ঞতা বর্ণনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমআরএফ/এইচএ/২০৫০ঘ.