তৌফিক ইমরোজ খালিদী ও মারুফ মল্লিক
কোপেনহেগেন, ডিসেম্বর ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--দরিদ্রতম দেশগুলোর পক্ষ হয়ে বাংলাদেশ বলেছে, জলবায়ু পরিবর্তনে সবচেয়ে বেশি হুমকির মুখে থাকা দেশগুলোর জন্যই এ সংক্রান্ত তহবিলের ৭৫ শতাংশ বরাদ্দ করতে হবে।
ডেনমার্কের রাজধানী কোপেনহেগেনে বৈশ্বিক জলবায়ু সম্মেলনের দ্বিতীয় দিনে এক সংবাদ সম্মেলনে বাংলাদেশ এ দাবি তুলেছে। এদিনই এক প্রতিবেদনে বলা হয়, গত শতকের ৯০ এর দশক থেকে জলবায়ু পরিবর্তনের ফলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত তিনটি দেশের একটি হলো বাংলাদেশ।
৪৯-জাতি এলডিসি গ্র"পের চেয়ারম্যান ব্র"নো সেকোলি সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।
বাংলাদেশ প্রতিনিধিদলের অন্যতম সদস্য ড. আইনুন নিশাত বলেন, "ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র, এলডিসি ও আফ্রিকান দেশগুলোর মতো নায্য দাবিদার দেশেরই এ অর্থ পাওয়া উচিত।"
কোপেনহেগেনে উন্নত দেশগুলোর একটি আইনগতভাবে অবশ্যমান্য চুক্তিতে পৌঁছানোর ব্যাপারে ঢাকার দাবিও পুনর্ব্যক্ত করেন এ বিশেষজ্ঞ।
নিশাত বলেন, "আমরা কোনো এক ধরনের আইনি প্রয়োগযোগ্যতা চাই। কারণ ১৯৯০ সালে অঙ্গীকার করা হয়েছিল যে জিডিপির ০ দশমিক ৭ শতাংশ বৈদেশিক সাহায্য দেওয়া হবে। তা বাস্তবে হয়নি। এটি (অভিযোজন তহবিল) স্বেচ্ছামূলক রয়ে গেলে সে চুক্তির কোনো মানেই হবে না।"
বাংলাদেশের এ বিশেষজ্ঞ বলেন, তারা এ তহবিলের জন্য জিডিপির দেড় শতাংশের দাবি তোলা শুরু করেছেন।
মঙ্গলবারের সংবাদ সম্মেলনে বাংলাদেশের কোনো উর্ধতন সরকারি কর্মকর্তাকে দেখা যায়নি। আইনুন নিশাতের পাশে ছিলেন সরকারি বার্তা সংস্থা বাসস এর প্রতিবেদক কামরুল ইসলাম চৌধুরী।
এ সংবাদ সম্মেলন নিয়ে হতাশা প্রকাশ করেছেন সর্বদলীয় সংসদীয় গ্র"পের প্রধান সাবের হোসেন চৌধুরী।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আজ (মঙ্গলবার) একটি সংবাদ সম্মেলন হবে, তা আমরা জানতামই না। আমরা জানতাম, এটি বাতিল হয়েছে।"
"এ ধরনের ঘটনা আর না ঘটাই বাঞ্ছনীয়, অন্তত কর্মকর্তাদের সে রকম নির্দেশনা দেওয়া উচিত", বলেন তিনি।
সোমবার প্রথম দিনের সংবাদ সম্মেলনে সাংসদ সাবের হোসেন চৌধুরী, আইপিসিসি সদস্য ড. আতিক রহমান, একজন ঊর্ধতন সরকারি কর্মকর্তা ও নেপালের একজন প্রতিনিধি যোগ দেন।
এলডিসি চেয়ারম্যান ব্র"নো সেকোলি এবারের আলোচনা থেকে কার্বন নিঃসরণ লক্ষ্যমাত্রা ও তহবিলের প্রতিশ্র"তির ব্যাপারে একটি ইতিবাচক ফলের ব্যাপারে আশাবাদী।
সংবাদ সম্মেলনের পর সেকোলি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমি আশাবাদী, কোপেনহেগেন আলোচনা থেকে কিছু ফল পাওয়া যাবে। কারণ মনে হচ্ছে এটা ব্যাংকক এবং বার্সেলোনার চেয়ে ভালো।"
সেকোলি জানান, কয়েকটি দেশ ইতিবাচক কথা বলছে বলে তিনি মনে করেন। যুক্তরাজ্য ২০২০ সালের মধ্যে ৩০ শতাংশ কার্বন নিঃসরণ হ্রাসের কথা বলছে উলে
bdnews24