১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪ আশ্বিন ১৪৩৩

কুয়েত সফরে যাচ্ছেন সেনাপ্রধান

সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Feb 2025, 01:46 AM

Updated : 26 Aug 2026, 11:50 AM

তিন দিনের সফরে কুয়েত যাচ্ছেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান।

রোববার সেনাপ্রধানের নেতৃত্বে পাঁচ সদস্যের একটি প্রতিনিধি দল মধ্যপ্রাচ্যের দেশটিতে যাবেন বলে শনিবার মধ্যরাতে সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।

এতে বলা হয়, সফরকালে সেনাবাহিনী প্রধান কুয়েত সরকারের সামরিক ও বেসামরিক ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ এবং সামরিক বাহিনীর দ্বিপক্ষীয় সহযোগিতা উন্নয়নের লক্ষ্যে মতবিনিময় করবেন।

এ সফরের মাধ্যমে কুয়েতে বাংলাদেশ থেকে দক্ষ জনবল নিয়োগ এবং অপারেশন কুয়েত পুনর্গঠনে (ওকেপি) নিয়োজিত বাংলাদেশি সদস্যদের মনোবল বৃদ্ধিসহ দেশটির সশস্ত্র বাহিনীর সঙ্গে সম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আইএসপিআর আশা করছে।