২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মোবাইল ফোনালাপে খরচ বাড়ছে

মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jun 2012, 12:59 PM

Updated : 24 Aug 2022, 11:30 AM

ঢাকা, জুন ০৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মোবাইল ফোনের বিলের ওপর দুই শতাংশ হারে উৎসে কর কাটার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। পোস্ট-পেইড মোবাইল ফোন গ্রাহকের ক্ষেত্রে মোট বিলের ওপর এবং প্রি-পেইড গ্রাহকের ক্ষেত্রে কার্ড বিক্রি বা রিচার্জের সময় দুই শতাংশ হারে এই কর কাটা হবে। অর্থমন্ত্রী বৃহস্পতিবার সংসদে ২০১২-১৩ অর্থবছরের বাজেট প্রস্তাব করেন। এতে মোবাইল ফোনের ক্ষেত্রে উৎসে কর কাটার প্রস্তাব করেন তিনি। বর্তমানে মোবাইল ফোন গ্রাহকরা বিলের জন্য ১৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর বা ভ্যাপ পরিশোধ করছেন। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) হিসাবে, বর্তমানে বাংলাদেশে ৯ কোটির বেশি মোবাইল ফোন গ্রাহক রয়েছে। আন্তর্জাতিক টেলিফোন কলের ক্ষেত্রে ইন্টারন্যাশনাল গেটওয়ে (আইজিডবি¬উ) সার্ভিসের প্রাপ্ত সমুদয় অর্থের ওপর এক শতাংশ হারে এবং অন্যান্য ক্ষেত্রে আইজিডব¬উ প্রদত্ত অর্থের ওপর ৫ শতাংশ হারে উৎসে আয়কর কাটার প্রস্তাবও করেছেন অর্থমন্ত্রী। আগামী অর্থবছরে ডাক ও টেলিযোগাযোগ খাতে ১ হাজার ৭৩৭ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এর মধ্যে অনুন্নয়ন ব্যয় ৪২০ কোটি টাকা, উন্নয়ন ব্যয় ধরা হয়েছে ১ হাজার ৩১৭ কোটি টাকা। চলতি ২০১১-১২ অর্থবছরের সংশোধিত বাজেটে এই খাতে বরাদ্দ ছিল ১ হাজার ২২৫ কোটি টাকা। বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে প্রতি ১০০ জনে ৬১ জন টেলিফোন সুবিধার পাচ্ছেন। ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ২১ দশমিক ৩ শতাংশ। আগামী ২০১৩ সালের জুন মাসের মধ্যে সারা দেশে ২০ হাজার ৫০০টি শিক্ষা প্রতিষ্ঠানে মাল্টিমিডিয়া ক্লাসরুম চালু করা সম্ভব হবে বলে জানান তিনি। দেশের ৪৮২টি উপজেলার মধ্যে ৪৫৫টি উপজেলায় ডিজিটাল টেলিফোন এক্সচেঞ্জ স্থাপন করা হয়েছে জানিয়ে মন্ত্রী বলেন, দেশের সব উপজেলাকে মোবাইল ইন্টারনেটের আওতায় আনা হয়েছে। রাষ্ট্রায়াত্ত কোম্পানি টেলিটকের মাধ্যমে থ্রিজি প্রযুক্তি এবং বিদ্যমান ২ দশমিক ৫ নেটওয়ার্ক স¤প্রসারণের কাজ চলছে জানিয়ে মুহিত বলেন, ২০১২ জুন মাসের মধ্যে দেশের ৪৪৮টি উপজেলাকে টেলিটকের নেটওয়ার্কের আওতায় আনা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/এমআই/১৯৫১ ঘ.