২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বাজেট বইয়ে নেই র‌্যাবের বরাদ্দ

বাজেট প্রস্তাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশের বিভিন্ন বিভাগের জন্য পৃথক শিরোনামে বরাদ্দ রাখা হলেও বাহিনীর এলিট ফোর্স র‌্যাবের জন্য পৃথক বরাদ্দ নেই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 05:13 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)--বাজেট প্রস্তাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে পুলিশের বিভিন্ন বিভাগের জন্য পৃথক শিরোনামে বরাদ্দ রাখা হলেও বাহিনীর এলিট ফোর্স র‌্যাবের জন্য পৃথক বরাদ্দ নেই। প্রস্তাবিত বাজেট বইয়ে র‌্যাবের শিরোনাম দিয়ে বরাদ্দ না রাখা নিয়ে জানতে চাইলে পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন,"র‌্যাবের জন্য পৃথক বরাদ্দ হয়েছে। কত বরাদ্দ হয়েছে তাও তার জানা আছে। তবে বইয়ে পৃথক শিরোনাম ছাপা না থাকলে তা ভুল হতে পারে।" অসংখ্য বিচার বহির্ভুত হত্যাকাণ্ডের জন্য দায়ী বলে অভিযুক্ত র‌্যাব নিয়ে স