২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগে বরাদ্দ বাড়ছে

আগামী অর্থবছরে পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের জন্য ১১ হাজার সাতশ ১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 04:42 PM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে পল্লী উন্নয়ন ও স্থানীয় সরকার বিভাগের জন্য ১১ হাজার সাতশ ১৪ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী। এ বরাদ্দ চলতি অর্থবছরের সংশোধিত বরাদ্দের চেয়ে ১৮ শতাংশ বেশি। বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেটে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত এ প্রস্তাব করেন। অর্থমন্ত্রী বলেন, ঢাকা শহরের জনসংখ্যা বৃদ্ধির ক্রমবর্ধমান হারের কারণে আগামী অর্থবছরে রাজধানীর পানির চাহিদা বেড়ে দৈনিক দুশ ৪৪ কোটি লিটারে উন্নীত হবে। "এ সমস্যার আশু সমাধানে মানিকগঞ্জের সিঙ্গাইর ও সাভারে সমন্বিত নলকূপ ক্ষেত্র নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে।" বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বিশুদ্ধ পানি সরবরাহ, স্যানিটেশন, ভূ-উপরিস্থ উৎসের ওপর নির্ভরতা বাড়ানো, পল্লী বিদ্যুৎ ও বায়োগ্যাসসহ পল্লীখাতে বিনিয়োগের বিভিন্ন তথ্য তুলে ধরেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমএইচসি/পিডি/২২৩১ ঘ.