ঢাকা, জুন ০৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্তরবঙ্গে মঙ্গা মোকাবেলায় আগামী অর্থবছরে এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার সংসদে ২০১১-১২ অর্থবছরের বাজেট বক্তৃতায় এ কথা উল্লেখ করে বলেন, এতে ১৫ লাখ মানুষের সাময়িক কর্মসংস্থান হবে।
তিনি বলেন, আমরা মৌসুমী ও স্থানিক দারিদ্র মোকাবেলায় সাময়িক কর্মসংস্থানের মাধ্যমে অতিদরিদ্রদের জন্য কর্মসূচি শুরু করেছিলাম। গত দুই বছরে এর অর্জন আশাব্যঞ্জক। এর মধ্যে মঙ্গা মোকাবলায় এ কর্মসূচি উল্লেখ করার মতো। এ খাতে আগামী অর্থ বছরে এক হাজার কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখছি।
অর্থমন্ত্রী পল্লীঅঞ্চলে কর্মসংস্থানমূলক গ্রামীণ রাস্তাঘাট মেরামত প্রকল্পে একশ ৩৪ কোটি টাকা, গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের মাধ্যমে ৩৮ কোটি টাকা, মঙ্গাপীড়িত হতদরিদ্রদের জন্য কর্মসংস্থান প্রকল্প এবং দরিদ্র জনগোষ্ঠির অর্থনৈতিক ক্ষমতায়নের জন্য গৃহীত প্রকল্পে একশ ১৫ কোটি ৭০ লাখ টাকাসহ বিভিন্ন প্রকল্পে আরো চার হাজার দুশ ৩৩ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করেন।
'একটি বাড়ি, একটি খামার প্রকল্প' প্রসঙ্গে অর্থমন্ত্রী বলেন, এটি সফল প্রকল্প। আগামীতে পাঁচ হাজার নয়শ ২৫ কোটি টাকা ব্যয়ে আরো চারশ ৮২টি উপজেলায় এ প্রকল্প স
bdnews24