২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মানুষ, উন্নয়ন ও উৎপাদনের বাজেট চায় বিএনপি

চলতি অর্থবছরে সামষ্টিক অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে উল্লেখ করে 'মানুষ, উন্নয়ন ও উৎপাদন'-এই তিন লক্ষ্য সামনে রেখে বাজেট ঘোষণার আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jun 2011, 09:36 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চলতি অর্থবছরে সামষ্টিক অর্থনীতির প্রায় প্রতিটি সূচকে নেতিবাচক প্রভাব পড়েছে উল্লেখ করে 'মানুষ, উন্নয়ন ও উৎপাদন'-এই তিন লক্ষ্য সামনে রেখে বাজেট ঘোষণার আহ্বান জানিয়েছে প্রধান বিরোধী দল বিএনপি। দলটির চেয়ারপারসন, বিরোধী দলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, সরকারের উচিৎ ২০১১-১২ অর্থবছরের বাজেটে বিদ্যুৎ ও জ্বালানি, শিক্ষা, স্বাস্থ্য এবং ভৌত অবকাঠামো খাতে গুরুত্ব দেওয়া। সরকার বাজেট ঘোষণার আগের দিন বুধবার রূপসী বাংলা হোটেলে সাংবাদিক, অর্থনীতিবিদ, কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে বিএনপির এই বাজেট ভাবনা তুলে ধরেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বৃহস্পতিবার বিকাল ৪টায় জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। 'জাতীয় বাজেট: আমাদের ভাবনা' শীর্ষক এই অনুষ্ঠানের শুরুতেই বিএনপি চেয়ারপারসন বলেন, "একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জাতির সামনে একটি দিক-দর্শন তুলে ধরা আমরা দায়িত্ব মনে করি। সেই চিন্তা থেকেই আমরা গত বছর বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছিলাম। "কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার আমাদের ধারণাগুলোকে কোনো গুরুত্বই দেয়নি। যার ফলে আজ সামষ্টিক অর্থনীতির সব সূচক বিপর্যয়ের মুখে পড়েছে। এক কথায় দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে।" বিগত দুই দশকেও একই অর্থবছরে সামষ্টিক অর্থনীতির সূচকগুলো এতো বিপর্যয়ে পড়েনি বলে দাবি করেন এই সাবেক প্রধানমন্ত্রী। 'সরকার চরমভাবে ব্যর্থ' দেশের অর্থনৈতিক অবস্থা সম্পর্কে বিএনপির মূল্যায়ন হলো- অর্থনৈতিক প্রবৃদ্ধি মূলত ভোগ তাড়িত হওয়ায় ভঙ্গুরতায় ভুগছে। মূল্যস্ত