২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সংবিধান সংশোধনে বিশেষ কমিটির প্রতিবেদন

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ ৫১টি সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন বুধবার জাতীয় সংসদে উপস্থাপন করেছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 06:46 PM

Updated : 24 Aug 2022, 03:14 PM

তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বিলুপ্তিসহ ৫১টি সুপারিশ সম্বলিত একটি প্রতিবেদন বুধবার জাতীয় সংসদে উপস্থাপন করেছে সংবিধান সংশোধনে গঠিত বিশেষ কমিটি। বিশেষ কমিটির চেয়ারম্যান সৈয়দা সাজেদা চৌধুরী ওই প্রতিবেদন উপস্থাপন করার পর তা আইন মন্ত্রণালয়ে পাঠানো হয়। সংসদে জানানো হয়, এসব সুপারিশের মধ্যে ৪৮টির বিষয়ে বিশেষ কমিটির সব সদস্য একমত হয়েছেন। তবে তিনটি বিষয়ে (বিসমিল্লাহ, রাষ্ট্রধর্ম ও ধর্মভিত্তিক রাজনীতি বহাল রাখা) আপত্তি জানিয়েছেন কমিটির দুইজন সদস্য। গত বছরের ২১ জুলাই প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার প্রস্তাবে ১৫ সদস্যের এই বিশেষ সংসদীয় কমিটি গঠন করা হয়। ২৭টি বৈঠকে পর্যালোচনার পর পাঁচজন সাবেক প্রধান বিচারপতি, মূল সংবিধানের সঙ্গে সংশ্লিষ্ট গণপরিষদ সদস্যসহ ১৮ জন আইন ও সংবিধান বিশেষজ্ঞ, ২৬ জন বুদ্ধিজীবী, গণমাধ্যমের সম্পাদক, সংসদে প্রতিনধিত্বকারী রাজনৈতিক দল ও সেক্টর কমাণ্ডারদের মতামত নিয়ে কমিটি এই প্রতিবেদন চূড়ান্ত করে। বিশেষ কমিটির রিপোর্ট [পৃষ্ঠা ১-৮] কমিটির সুপারিশ: প্রস্তাবনা থেকে অনুচ্ছেদ ৪৭ [পৃষ্ঠা ৯-১৪] কমিটির সুপারিশ: অনুচ্ছেদ ৫৮ ক-১৪২ [পৃষ্ঠা ১৫-২২] কমিটির সুপারিশ: অনুচ্ছেদ ১৪৫ ক-১৫০(২) [পৃষ্ঠা ২৩-২৯]