২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

বড় বিপর্যয়ে সামষ্টিক অর্থনীতি: খালেদা

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, গত দুই দশকের মধ্যে সামষ্টিক অর্থনীতি এখনি সবচেয়ে বিপর্যয়ে রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jun 2011, 10:20 AM

Updated : 24 Aug 2022, 03:15 PM

ঢাকা, জুন ০৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া বলেছেন, গত দুই দশকের মধ্যে সামষ্টিক অর্থনীতি এখনি সবচেয়ে বিপর্যয়ে রয়েছে। অর্থমন্ত্রীর বাজেট ঘোষণার আগের দিন বুধবার বিএনপির বাজেট ভাবনা তুলে ধরে বক্তব্যে এ কথা বলেন তিনি। ঃ বিকাল সোয়া ৪টায় রূপসী বাংলা হোটেলের (পুরনো হোটেল শেরাটন) উইন্টার গার্ডেনে সাংবাদিক, অর্থনীতিবিদ, কূটনীতিক ও সুশীল সমাজের প্রতিনিধিদের সামনে বাজেট নিয়ে বক্তব্য দিচ্ছেন বিএনপির চেয়ারপাসন। খালেদা শুরুতেই বলেন, "আমাদের এ বাজেট প্রস্তাবনা উত্থাপনের পেছনে উদ্দেশ্য ছিলো জাতির ভবিষ্যত সম্পর্কে আমাদের ধ্যান-ধারণা তুলে ধরা। একটি দায়িত্বশীল রাজনৈতিক দল হিসেবে জাতির সামনে একটি দিক-দর্শন তুলে ধরা আমরা দায়িত্ব মনে করি। সেই চিন্তা থেকেই আমরা গত বছর বাজেট প্রস্তাবনা উপস্থাপন করেছিলাম। "কিন্তু দুর্ভাগ্যজনকভাবে সরকার আমাদের ধারণাগুলোকে কোনো গুরুত্বই দেয় নি। যার ফলে আজ সামষ্টিক অর্থনীতির সব সূচক বিপর্যয়ের মুখে পড়েছে। এক কথায় দেশের অর্থনৈতিক কাঠামো ভেঙে পড়েছে। বিগত দুই দশকেও একই অর্থবছরে সামষ্টিক অর্থনীতির সূচকসমূহ এমন বিপর্যয়ে পড়েনি", বলেন তিনি। অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত আগামী ৯ জুন বিকাল ৪টায় জাতীয় সংসদে ২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করবেন। সংসদের চলতি অধিবেশনে এখন পর্যন্ত যোগ দেয়নি বিএনপি। গত বছরও খালেদা সংসদে না গিয়ে একইভাবে বাটে নিয়ে তাদের প্রস্তাব তুলে ধরেছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৬৩০ ঘ.