২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

সম্পূরক বাজেটের উপর ডিজিটাল পদ্ধতিতে আলোচনা

জাতীয় সংসদে ২০০৯-২০১০ সালের সম্পূরক বাজেট সম্পর্কে আলোচনা শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jun 2010, 11:14 AM

Updated : 25 Aug 2022, 12:07 PM

ঢাকা, জুন ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-জাতীয় সংসদে ২০০৯-২০১০ সালের সম্পূরক বাজেট সম্পর্কে আলোচনা শুরু হয়েছে। এবার 'ডিজিটাল পদ্ধতিতে' বাজেট বক্তব্য উপস্থাপন করা হচ্ছে। সংসদের রোববারের অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব এবং আইন প্রণয়নের কাজ শেষে শুরু হয় এ বাজেট আলোচনা। শুরুতেই স্পিকার আব্দুল হামিদ সাংসদদের উদ্দেশ্যে বলেন, "আপনাদের জন্য যে সময় নির্ধারণ করে দেওয়া হয়েছে তার মধ্যেই বক্তব্য শেষ করতে হবে। না হলে, অটোমেটিক মাইক বন্ধ হয়ে যাবে।" স্পিকার আরো বলেন, "আমরা ডিজিটাল বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আমরা ই-পার্লামেন্ট চালুর ব্যবস্থা নিচ্ছি। এজন্য আপনাদের সহযোগিতা চাই।" সম্পূরক বাজেটের ওপর আলোচনায় প্রথমে বক্তব্য রাখেন এবিএম গোলাম মোস্তফা। তাকে ১৫ মিনিট সময় দেওয়া হয়। তার জন্য নির্ধারিত সময়ের মধ্যেই তিনি বক্তব্য শেষ করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসইউএম/এসএএ/১৭০৯ঘ.