২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

কর্মসংস্থান হবে ৪০ শতাংশ

প্রস্তাবিত বাজেটের আওতায় কর্মসংস্থান সৃষ্টি হবে ৪০ শতাংশ বেকার জনগোষ্ঠীর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 05:52 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রস্তাবিত বাজেটের আওতায় কর্মসংস্থান সৃষ্টি হবে ৪০ শতাংশ বেকার জনগোষ্ঠীর। বাজেট প্রস্তাবে বলা হয়েছে, প্রতিবছর দেশের শ্রমবাজারে প্রায় ২০ লাখ নতুন শ্রম শক্তি প্রবেশ করে। এই নতুন শ্রমশক্তি ও বিদ্যমান বেকারদের জন্য কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করতে ২০১০-১১ অর্থবছরের বাজেটে মোট ১৫৮ কোটি কর্মদিবস কাজ সৃষ্টির জন্য প্রস্তাব করা হয়েছে। যা পূর্ববর্তী বছরের তুলনায় ২৮ কোটি কর্মদিবস বেশী। এতে আরও বলা হয়, এই অতিরিক্ত কর্মদিবস দেশের বেকার জনগোষ্ঠীর ৪০ শতাংশের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআইএম/কেএমএস/২৩৪৫ ঘ.