২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

পদ্মা সেতু নির্মাণ এ বছরই শুরু হবে: অর্থমন্ত্রী

আগামী অর্থবছরে সড়ক, সেতু ও রেলের জন্য ৭ হাজার ৫৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২৬ দশমিক ৬ শতাংশ বেশি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 05:39 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে সড়ক, সেতু ও রেলের জন্য ৭ হাজার ৫৪৯ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। যা গত অর্থবছরের সংশোধিত বাজেটের চেয়ে ২৬ দশমিক ৬ শতাংশ বেশি। অর্থমন্ত্রী তাঁর বাজেট বক্তৃতায় উল্লেখ করেছেন, পদ্মা সেতু নির্মাণের জন্য সহজ শর্তে ২ দশমিক ৪ বিলিয়ন ডলার ঋণের নিশ্চয়তা পাওয়া গেছে। চলতি বছরই এই সেতুর কাজ শুরু হয়ে ২০১৩ সালের মধ্যে শেষ হয়ে যাবে। এ ছাড়া পাটুরিয়া-গোয়ালন্দ এলাকায় ৬ কিলোমিটারের দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ করার কথাও জানান অর্থমন্ত্রী। তিনি বলেন, "যানজটের কারণে এই শহরে কয়েক হাজার শ্রমঘন্টা নষ্ট হচ্ছে। আর এ কারণে সিএনজির দাম বাড়িয়ে গাড়ি আমদানির উপর শুল্ক আরোপের প্রস্তাব করছি।" যানজট দূর করতে উত্তরা থেকে যাত্রাবাড়ি পর্যন্ত ৩২ কিলোমিটার 'এলিভেটেড এক্সপ্রেসওয়ে'সহ নগরীতে কয়েকটি এলাকায় 'ফ্লাইওভার' ও 'ওভারপাস' নির্মাণ করার কথা বলেন তিনি। বাংলাদেশ রেলওয়ে আধুনিকায়নের লক্ষ্যে প্রায় ৩ হাজার ৬০০ কোটি টাকা ব্যয়ে উন্নয়ন কার্যক্রম এগিয়ে চলেছে বলে জানান অর্থমন্ত্রী। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএএ/কেএমএস/২৩৩৪ ঘ.