২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

মূল স্রোতধারায় নারীকে সমপৃক্ত করাই আমাদের লক্ষ্য: অর্থমন্ত্রী

আগামী অর্থবছরে নারীর ক্ষমতায়ন ও শিশুকল্যাণ বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন কর্মসূচির বিপরীতে ১২৫ কোটি টাকা থোক বরাদ্দসহ উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ১ হাজার ২৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jun 2010, 05:05 PM

Updated : 25 Aug 2022, 11:56 AM

ঢাকা, জুন ১০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী অর্থবছরে নারীর ক্ষমতায়ন ও শিশুকল্যাণ বৃদ্ধির লক্ষ্যে সম্ভাব্য বিভিন্ন কর্মসূচির বিপরীতে ১২৫ কোটি টাকা থোক বরাদ্দসহ উন্নয়ন ও অনুন্নয়ন মিলিয়ে ১ হাজার ২৪১ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। বৃহস্পতিবার সংসদে এ প্রস্তাব করেন অর্থমন্ত্রী। তিনি বলেন, "আমাদের লক্ষ্য রাষ্ট্র ও সমাজের মূল স্রোতধারায় নারীকে সমপৃক্ত করা। ২০১০-১১ অর্থবছরে প্রস্তাবিত মোট ব্যয়ের প্রায় ২৫ দশমিক ৯ শতাংশ (জিডিপির ৪ দশমিক ৪ শতাংশ) ব্যয় হবে জেন্ডার-সমতা নিশ্চিতকল্পে।" জেন্ডার সমতা বিধানের জন্য বাজেটে নারীর যথাযথ হিস্যা যথাসম্ভব নিশ্চিত করার লক্ষ্যে এ খাতের বরাদ্দ ধারাবাহিকভাবে বৃদ্ধি করা হচ্ছে বলে জানান তিনি। নারী উন্নয়ন নীতিকে যুগোপযোগী করার পদক্ষেপ নেওয়া হচ্ছে জানিয়ে তিনি বলেন, "নারীর অধিকার, ক্ষমতায়ন ও কর্মবান্ধব পরিবেশ সৃষ্টি করার বিকল্প নেই। আমরা অর্থনৈতিক কর্মকাণ্ডে নারীর অংশগ্রহণ বৃদ্ধির জন্য নতুন কার্যক্রম গ্রহণের পরিকল্পনা নিয়েছি।" তিনি বলেন, "এর মাধ্যমে সমাজের অনগ্রসর নারী ও শিশুর জীবনযাত্রার মানোন্নয়ন, প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রবর্তন এবং প্রজণন স্বাস্থ্য পরিচর্যার পদক্ষেপ নেয়া হবে। নারীর কর্মসংস্থানের লক্ষ্যে ৩৪টি জেলায় ক